প্রকাশিত: ২৪/০৫/২০১৭ ৬:৪১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৩৯ পিএম

উখিয়া নিউজ ডটকম::
পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পন্য সামগ্রীর দাম স্থিস্থিতিশীল রাখার জন্য উখিয়া উপজেলা প্রশাসন বুধবার ব্যবসায়ীদের উদ্দেশ্য উপজেলা ব্যাপী সদর্কতামূলক মাইকিং করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিনের উদূতি দিয়ে প্রচারনায় আগামী বৃহস্পতিবারের মধ্যে সমস্ত মুদি দোকানে মূল্য তালিকা টাঙ্গানোর নির্দেশ দেওয়া হয়েছে।
রাজাপালং ইউনিয়ন পরিষদের বাজেট পেশ অনুষ্টানে উপস্থিত ইউপি সদস্য, সুশিল সমাজ ও রাজনৈতিক নেতৃবিন্দের জোরালো দাবী ছিল রমজানে নিঃশ্রীদ্ধ বিদ্যুৎ সরবরাহ ও নিত্য প্রয়োজনীয় পন্য সামগ্রীর দাম সহনীয় পর্যায়ে রাখার জন্য হাটবাজার মনিটরিং কমিটিকে আরো তৎপরতা বৃদ্ধি করা। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আস্বস্থ করে বলেন, তিনি নিজেই হাটবাজার নিয়মিত মনিটরিং করবেন। যাতে পবিত্র রমজান মাসে মানুষ সহনীয় মূল্যে পন্য সামগ্রী ক্রয় করতে সক্ষম হয়। এরই ধারাবাহিকতায় উপজেলা প্রশাসন বুধবার সকাল ১০ টা থেকে বিকাল পর্যন্ত মাইকিং করেন। প্রচারনায় গরুর মাংস কেজি প্রতি ৪শত টাকা দরে বিক্রি করতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের হুশিয়ারী উচ্চারন করেন। প্রসঙ্গে জানতে চাওয়া হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন বলেন, রমজান মাসে কোন অবস্থাতে অবৈধ গুদামজাত করে নিত্য পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করা যাবে না।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer