প্রকাশিত: ০৭/১০/২০১৮ ৯:৩৪ পিএম

ফারুক আহমদ, উখিয়া::
উখিয়ার পূর্ব ভালুকিয়া পালং গ্রামে ধর্ষনের চেষ্টা ব্যর্থ হয়ে এক গৃহ বধুকে নির্যাতন চালিয়েছে সন্ত্রাসী। অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে রবিবার (৭ অক্টোবর) বিকেলে। নির্যাতনের শিকার আহত গৃহ বধুঁকে উখিয়া হাসপাতালে ভর্র্তি করা হয়।

জানা যায়, উপজেলার রত্মাপালং ইউনিয়নের ভালুকিয়া পালংস্থ তুলাতলী গ্রামের জামাল উদ্দিনের স্ত্রী রহিমা খাতুন (২৮) প্রতিদিনের ন্যায় বাড়ির পার্শ্ববর্তী নিজ পানের বরজে কাজ করতে যায়।

অভিযোগে প্রকাশ, একই এলাকার জাফর আলমের বখাটে পুত্র সন্ত্রাসী হামিদুল হক (২৩) খারাপ উদ্দেশ্যে নিয়ে পানের বরজে ডুকে। কিছু বুঝে উঠার আগেই ধারালো চুরির ভয় দেখিয়ে গৃহ বধু রহিমাকে ঝাপড়ে জড়িয়ে ধরে। এক পর্যায়ে মুখ চেপে ধরে টেনা হেচড়া করে ধর্ষনের চেষ্টা করে।

স্বামী জামাল উদ্দিন অভিযোগ করে বলেন, আমার স্ত্রী পানের বরজে একা কাজ করছিল। এ সুযোগে এলাকার চিহিৃত সন্ত্রাসী হামিদ চুরির ভয় দেখিয়ে ধর্ষনের চেষ্টা চালায়। শোর চিৎকার ও বাধাঁ দিলে এলাকার লোকজন এগিয়ে আসে। এতে ব্যর্থ হয়ে আমার স্ত্রীকে এলোপাতাড়ি নির্যাতন চালিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করার প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

#

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...