প্রকাশিত: ০৬/০৮/২০১৮ ৯:০৩ এএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:৪৪ পিএম

ডেস্ক নিউজ – কক্সবাজারের উখিয়ায় চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৫ আগস্ট) দিবাগত রাত ১০টার দিকে উখিয়ার কোটবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আবদুস সালাম মধু (৩৮) উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের পূর্ব পাইন্যাশিয়া এলাকার হাজি নুরুল ইসলাম ওরফে গাছ কালুর ছেলে। ২০১৫ সালে তার বিরুদ্ধে দায়ের করা একটি চেক প্রতারণা মামলায় সম্প্রতি তাকে এক বছরের সাজা দিয়েছেন আদালত।

উখিয়া থানার ওসি (তদন্ত) মো. খায়রুজ্জামান জানান, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আবদুস সালাম মধুকে কোটবাজার থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে চেক প্রতারণা মামলায় এক বছরের সাজা রয়েছে। মামলায় পরোয়ানা জারির পর থেকে তিনি পলাতক ছিলেন।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...