উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৯/০৯/২০২২ ৯:৫৭ এএম

উখিয়া উপজেলার রাজা পালং ইউনিয়নের চৌরাস্তা পশ্চিম ডিগলিয়ায় সাবেকুন নাহার ময়ুরী (২০) নামে এক গৃহবধু বিষপানে নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। গত শুক্রবার (১৬ সেপ্টেম্বর) স্বামীর বাড়িতে বিষপানের ঘটনা ঘটে।

ময়ুরী বিষপান করার সাথে সাথে তার স্বামী আরিফুল ইসলাম ও শাশুড়ী মোর্শেদা বেগম উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসসপাতালে প্রেরণ করেন। সেখানে এক দিন চিকিৎসার পর অবস্থা অবনতি হলে ময়ুরীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (১৮ সেপ্টেম্বর) সকালে সাবেকুন নাহার ময়ুরী মারা যান।

নিহত সাবেকুন নাহার ময়ুরী আরিফুল ইসললামের স্ত্রী।

আরিফুল ইসলামের পিতা খোরশেদ আলম বলেন, ছেলে আরিফুল ইসলাম তার বন্ধুর বিয়েতে যেতে চাইলে তার স্ত্রী ময়ুরী বিয়েতে না যাওয়ার জন্য বারণ করেন। এতে তাদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে অভিমানি ময়ুরী হঠাৎ বিষপান করে বসে। চিৎকার চেঁচামেচি শুরু হয়। হাসপাতালে নিয়ে গিয়ে সার্বক্ষণিক আরিফ ও তার মা পাশে ছিলেন। অতিরিক্ত বিষপানে শত চেষ্টা করেও তাকে আর বাঁচাতে পারলাম না।

এদিকে নিহত সাবেকুন নাহার ময়ুরীর নানা আলী আহমদ এ ব্যাপারে উখিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন বলে জানান, খোরশেদ আলম। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সাবেকুন নাহার ময়ুরীর সুরতহাল ও ময়না তদন্ত শেষে জানা যাবে ঘটনার প্রকৃত কারণ

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...