প্রকাশিত: ০৬/০৭/২০১৭ ৭:৪৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:১৩ পিএম

রিদুয়ানুর রহমান, উখিয়া::
প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে উখিয়া উপজেলার পাচঁ ইউনিয়নের বিভিন্ন এলাকা। ৬ জুলাই বৃহস্পতিবার উপজেলার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন উখিয়া উপজেলা বিএনপি সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জননেতা সরওয়ার জাহান চৌধুরী।

পরিদর্শনকালে তিনি স্থানীয়দের জানান, আকস্মিক বন্যার ফলে উপজেলাজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘরবাড়ি, গ্রামীণ এলাকার সড়ক, পানের বরজ, গবাদি পশুর সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। অনেকের পুকুর ভরা মাছ বন্যার পানিতে বাধ ভেঙ্গে চলে গেছে। এমনকি আমার মাছের প্রজেক্ট থেকেও প্রায় ৫০-৬০ লাখ টাকার মাছ চলে গেছে। মানুষের দুর্যোগ মুহুর্তে অতিতেও পাশে থেকেছি ইনশাআল্লাহ বর্তমানও আছি এবং আগামীতেও থাকবো।

ব্যক্তিগত তহবিল থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে আর্থিক সহায়তা প্রদান করবেন বলে আশ্যস্থ করেন তিনি।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...
Single Page Footer