প্রকাশিত: ২২/০৭/২০১৮ ৯:৩০ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:২৫ এএম

উখিয়া প্রতিনিধি::

উখিয়ার থাইংখালী ঘোনার পাড়া থেকে রশিদা বেগম (১৪) নামের এক কিশোরী নিজ বাড়ী থেকে অপহরন হয়েছে। তার পরিবারের লোকজন অনেক খোজাখুজি করে না পেয়ে ১৩ জুলাই উখিয়া থানায় একটি সাধারন ডায়েরী লিপিবদ্ধ করেছে। অপহ্নত রশিদা বেগমের পিতা হাজী আব্দুল গফুর জানান, ১৪ জুলাই অজ্ঞাত স্থান থেকে তার ছেলে সাহাব উদ্দিনের মুটফোনে অপহরন চক্রের সদস্যরা বিভিন্ন ভাবে হুমকি ধমকি প্রদর্শন করতে থাকে। এ ঘটনায় ১৯ জুলাই রশিদার পিতা আব্দুল গফুর বাদী হয়ে আবুহান প্রকাশ খোকনসহ ৭ জনকে আসামী করে উখিয়া থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, বিবাদী প্রতিপক্ষদের সাথে জমি জমা নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল দীর্ঘ দিন ধরে। এ ঘটনার সূত্র ধরে প্রতিপক্ষরা তার কিশোরী কন্যাকে অপহরন করে। উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান, অপহ্নত রশিদাকে উদ্ধারের জন্য পুলিশ কাজ করছে।

পাঠকের মতামত

গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে প্রধান আসামিউখিয়ার মিলন বড়ুয়াকে রাজনৈতিক মামলায় ফাঁসানোর অভিযোগ!

কক্সবাজারের উখিয়ায় একটি রাজনৈতিক মামলাকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। গভীর রাতে নিজ বাড়ি ...

অপরাধ দমন, চোরাচালান প্রতিরোধ ও উন্নয়ন কার্যক্রম নিয়ে উখিয়ায় তিন কমিটির সভা

অপরাধ নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, সড়ক নিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রমের সমন্বয় নিয়ে উখিয়ায় তিনটি গুরুত্বপূর্ণ কমিটির ...

রামুতে ছাত্রলীগের শোডাউন: ৩১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের

কক্সবাজারের রামুতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউনের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ৩১ ...
Single Page Footer