প্রকাশিত: ৩০/০৮/২০১৮ ১০:২৮ এএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারে উখিয়ায় রোহিঙ্গা শিবিরে মালয়েশিয়া নির্মিত হাসপাতালের কার্যক্রম আরও একবছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। মালয়েশীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এই প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম মালায়অনলাইন।

গত বছর ২৫ আগস্ট রাখাইনে আরসা সেনাদের হামলার পর রোহিঙ্গাদের ওপর পূর্বপরিকল্পিত ও কাঠামোবদ্ধ অভিযান জোরালো করে মিয়ানমার সেনাবাহিনী। হত্যা ও ধর্ষণ থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে সাত লাখেরও বেশি রোহিঙ্গা। এসময় রোহিঙ্গাদের সহায়তায় বাংলাদেশের পাশে এসে দাঁড়ায় জাতিসংঘসহ অনেক দেশ। মালয়েশিয়া একটি হাসপাতাল নির্মাণ করে।

মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ সাবু জানান, গত বছরের শেষ দিকে কার্যক্রম শুরু করা মালয়েশিয়ান ফিল্ড হাসপাতালটির চলতি বছর ৩১ ডিসেম্বর কার্যক্রম শেষ হওয়ার কথা ছিলো। তবে তারা এই মেয়াদ বাড়াতে চান।

মাসিক এক সংবাদ সম্মেলনে প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‌এই সময়ে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ব্রুনাই আমাদের ঔষধ, পরিবহন ও অ্যাম্বুলেন্স দিয়ে সহায়তা করেছে। পানির ফিল্টার ও পাম্পও সরবরাহ করেছে তারা। এছাড়া যুক্তরাজ্য ও অস্ট্রেলীয় সরকার এই হাসপতাল পরিচালনায় সহায়তা করবে বলে জানিয়েছে।

হাসপাতালের কার্যক্রমের ব্যাপারে বাংলাদেশের সঙ্গেও কথা হচ্ছে বলেও জানান তিনি।

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...