প্রকাশিত: ০২/০৮/২০২২ ১০:৪৭ এএম , আপডেট: ০২/০৮/২০২২ ১২:৪৮ পিএম

উখিয়ার হোটেল আরাফাতে মিললো অজ্ঞাত তরুণীর লাশ

কক্সবাজারের উখিয়ার একটি আবাসিক হোটেল থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ আগস্ট) সকালে উখিয়া সদর এলাকায় উপজেলা পরিষদ গেইট সংলগ্ন জলিল প্লাজার আরাফাত হোটেল নামক আবাসিক হোটেলের চতুর্থ তলার ৩০৪ কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ টি উদ্ধার করা হয়।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির একটি দল ঘটনাস্থলের প্রাথমিক সুরতহাল শেষ করার পর নিহত তরুণীর মরদেহ উখিয়া থানায় রাখা রয়েছে।

কালো বোরকা ও সাদা শার্ট পরিহিত তরুণীর মরদেহ ওড়না পেচানো অবস্থায় ঝুলন্ত ছিলো।

হোটেলের রেজিস্ট্রারে লিপিবদ্ধ তথ্য বিবরণী বলছে, ৩০৪ নং কক্ষটি সোমবার (১ আগস্ট) সন্ধ্যা ৬ টায় ৩০০ টাকার বিনিময়ে ভাড়া নেন নুসরাজাহান লিজা (২৩) নামে এক তরুণী।

যেখানে তার ঠিকানা- হ্নীলা,টেকনাফ ও পেশা চাকুরী উল্লেখ করা হয়েছে। এছাড়াও বিবরণীতে পিতার নাম জিসান মিয়া ও মাতা রোজিনা এবং একটি ফোন নাম্বার উল্লেখ করা আছে।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বিপুল চন্দ্র দে বলেন, ” মধ্যরাতে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। ভেতর থেকে রুমটি বন্ধ ছিলো, সকালে সিআইডির প্রাথমিক তদন্ত শেষে লাশ থানায় রাখা হয়েছে।”

বিপুল চন্দ্র দে আরো জানান, ” নিহত তরুণী একা অই কক্ষটি ভাড়া নিয়েছিলেন। রেজিস্ট্রারে লিপিবদ্ধ ফোন নাম্বারটি বন্ধ এবং এখন তার কোন স্বজনের খোঁজ পাওয়া যায়নি।”

কি কারণে এই ঘটনা ঘটলো? সে রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে উল্লেখ করে বিপুল জানান, এব্যাপারে তদন্ত এবং পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...