প্রকাশিত: ০৯/১০/২০১৮ ১০:২১ পিএম

শফিক আজাদ,উখিয়া নিউজ ডটকম::

আব্দুল গণি (২৫) পিতাঃ মৃত-মোসলেম মিয়া, গ্রাম-উখিয়া সদর। সকলের পরিচিতি মুখ। প্রশাসনের লোকজন থেকে শুরু সকলস্তরের মানুষের সাথে রয়েছে তার সু-সম্পর্ক। তবে পৈত্রিক সম্পত্তি বা স্থায়ী কোন বসতভিটা নেই গণির। সরকারি জায়গায় ঝুপড়ি নির্মাণ করে কোন রকম জীবন-যাপন করে আসছিল দীর্ঘদিন থেকে। গত এক বছর পূর্বে বিয়ে করে গণি। প্রশাসনের লোকজনের সাথে অতি সুসম্পর্ক থাকায় বিয়ের আমন্ত্রণ পান তৎকালীণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন ও সহকারি কমিশনার (ভূমি) নুরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমান। উখিয়ার এই দুই প্রশাসনের অভিভাবককে কাছে পেয়ে আব্দুল গণি তাঁর মনের কথা অভিব্যক্ত করেন। সেইদিন ইউএনও এবং এসিল্যান্ড ঘোষণা দিয়েছিলেন তার মাথা গুছার জন্য এক খন্ড জমির ব্যবস্থা করবেন। এ নিয়ে বহুল প্রচারিত অনলাইন নিউজ পোর্টাল ‘উখিয়া নিউজ ডট কমে’ এক প্রতিবেদন প্রকাশিত হয়। শিরোনাম ছিল ‘বিয়ে করেই কপাল খুললো উখিয়ার গনির কিন্তু ওই দুই কর্মকর্তার অন্যত্রে বদলী হয়ে যায়। বর্তমান সহকারি কমিশনার (ভূমি) ইকরামূল ছিদ্দিক বিষয়টি জানতে পেরে নিজ উদ্যোগে সরকারি এক খন্ড জমির মালিকানার ব্যবস্থা করে দেন গণিকে। যার দলিল মঙ্গলবার বিকেলে গণিকে হস্তান্তর করেন এসিল্যান্ড। এতে মহাখুশি আব্দুল গণি ও তার পরিবার। তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় গণি বলেন, আসলে এমন মহৎ লোকজন প্রশাসনে রয়েছে বলে আমাদের মতো অবহেলিত মানুষেরা অন্তত মাথা গুছার জন্য এক খন্ড জমির মালিক হতে পেরেছি। এতে সরকার এবং সহকারি কমিশনার (ভূমি)’র প্রতি অশেষ শুকরিয়া জ্ঞাপন করেন তিনি।

পাঠকের মতামত

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...
Single Page Footer