প্রকাশিত: ২১/০৭/২০২২ ৬:৪৬ পিএম , আপডেট: ২১/০৭/২০২২ ৬:৫৮ পিএম

উখিয়া নিউজ ডটকম::

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার জয়নাল আবেদীন ৪০ হাজার ইয়াবাসহ র্যাবের হাতে আটক হয়েছে।

র‍্যাব সূত্রে জানা যায়, র‍্যাব ১৫ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল ৪ টায় রোহিঙ্গা ক্যাম্প-১৩ ব্লক- ডি এলাকার কাঁঠাল গাছ তলা বাজার থেকে তাকে আটক করে । এ সময় তার কাছ থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আরও পড়ুন>>   উখিয়ার জয়নাল মেম্বার এনজিওকর্মী বান্ধবী সহ গ্রেফতার

উল্লেখ্য, জয়নাল আবেদীন উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার। পালংখালী চোরাখোলা এলাকার মোঃ হোসেনের ছেলে মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা কারবারিজয়নাল মেম্বারের বিরুদ্ধে উখিয়া থানায় ধর্ষণ ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে ।

আরও পড়ুন>>   জয়নাল মেম্বারের রক্ষিতা হিসেবে ছিলো এনজিও সংস্থা হ্যান্ডিক্যাপের জিন্নাত

তাকে আইনানুগ প্রক্রিয়া শেষে উখিয়া থানায় হস্তান্তর করা হবে বলে র‍্যাব জানিয়েছে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...