প্রকাশিত: ১৫/০৭/২০১৭ ৪:৪৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৪৩ পিএম

উখিয়া নিউজ ডটকম::
টেকনাফের হোয়াইক্যং কেরুনতলীতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্র নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। চালক পালিয়ে যেতে সক্ষম হলেও বিক্ষুদ্ধ জনতা ডাম্পারটি আটক করেছে। শনিবার ১৫ জুলাই দুপুরে এঘটনা ঘটে। সংঘর্ষে মোটর সাইকেলটি ভেঙ্গে চুরমার হয়ে যায়।
জানা যায় টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কেরুনতলী নামক স্থানে টেকনাফ-কক্সবাজার প্রধান সড়কে টেকনাফগামী ডাম্পারের সাথে মোটর সাইকেল মুখোমুখী সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল চালক হোয়াইক্যং কাটাখালী রওজতুন্নবী (সাঃ) দাখিল মাদ্রাসার ৯ম শ্রেনীর নিয়মিত ছাত্র মোহাম্মদ সেলিম (১৭) ঘটনাস্থলে মারা যান।
নিহত মোহাম্মদ সেলিম উখিয়া উপজেলার পালংখালী রশিদ সওদাগরের ছেলে বলে জানা গেছে। এঘটনায় গুরুতর আহত মোটর সাইকেল আরোহী অপর ১ জনকে আশংকাজনক অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাঁর নাম-ঠিকানা পাওয়া যায়নি। নিহত মোহাম্মদ সেলিম হোয়াইক্যং কাটাখালী রওজতুন্নবী (সাঃ) দাখিল মাদ্রাসার ছাত্র কেবিনেটের বর্তমান সভাপতি বলে জানা গেছে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer