প্রকাশিত: ১৭/১০/২০২১ ৯:১৩ পিএম
Single Page Top

শ.ম.গফুর,উখিয়া::
আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদের ঘোষিত তফসিল মতে নির্বাচনের ১৭ অক্টোবর ছিল মনোনয়ন জমাদানের শেষ দিবস। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ইরফান উদ্দিনের স্বাক্ষরিত তথ্যসুত্র মতে উখিয়ার পাঁচ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

তৎমধ্যে রাজাপালং ইউনিয়নে ৪ জন,জালিয়াপালং ইউনিয়নে ১১ জন,পালংখালী ইউনিয়নে ৭ জন,
হলদিয়াপালং ইউনিয়নে ৯ জন এবং রত্নাপালং ইউনিয়নের ৫জন।

পাঁচ ইউনিয়নে সংরক্ষিত সদস্য পদে মোট ৫৭ জন নারী প্রার্থী মনোনয়নপত্র জমাদান করেছেন।আর সাধারণ সদস্য পদে ২৯৯ জন পুরুষ প্রার্থী মনোনয়ন জমাদান করেছেন।

তৎমধ্যে রাজাপালং ইউনিয়নে সংরক্ষিত ৮জন নারী ও সাধারণ সদস্য পদে ৬২ জন পুরুষ।জালিয়াপালং ইউনিয়নে সংরক্ষিত ১৪ জন নারী ও সাধারণ সদস্য পদে ৫১ জন পুরুষ।পালংখালী ইউনিয়নে সংরক্ষিত ১৩ জন নারী ও সাধারণ সদস্য পদে ৬৮ জন পুরুষ।হলদিয়াপালং ইউনিয়নে সংরক্ষিত ১৪ জন নারী ও সাধারণ সদস্য পদে ৭১ জন পুরুষ।রত্নপাল ইউনিয়নে সংরক্ষিত ৮ জন নারী ও সাধারণ সদস্য পদে ৪৭ জন পুরুষ।

পাঁচ ইউনিয়নে মোট চেয়ারম্যান প্রার্থী ৩৬ জন।সংরক্ষিত ৪৫ ওয়ার্ডে (১৫ নারী আসন ) মোট ৫৭ জন নারী প্রার্থী। ৪৫ ওয়ার্ডে সাধারণ সদস্য পদে মোট ২৯৯ জন পুরুষ প্রার্থী। রাজাপালং ইউনিয়নের ১ নং ওয়ার্ডে সর্বোচ্চ ১৬ জন সাধারণ প্রার্থী পুরুষ, হলদিয়া পালং ইউনিয়নের ১ নং ওয়ার্ডে সর্বোচ্চ ১৫ জন সাধারণ প্রার্থী পুরুষ, পালংখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডে সর্বোচ্চ ১২ জন সাধারণ প্রার্থী পুরুষ মনোনয়ন দাখিল করেছেন।

পাঠকের মতামত

Single Page Bottom

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer