সেন্টমার্টিন ভ্রমণ: পর্যটক পরিবহনের অনুমতি পায়নি কোনো জাহাজ
কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটক পরিবহনের জন্য রুট পারমিট চেয়ে আবেদন করেছে সাতটি জাহাজ। তবে প্রয়োজনীয় কাগজপত্র ...

মোঃ আবছার কবির আকাশ:::
রামু তুলাবাগান হাইওয়ে
পুলিশের অভিযানে ৪হাজার পিস ইয়াবা সহ ১ জনকে আটক করেছ । বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওসি মুজাহিদুল ইসলাম ও এসআই চন্দন সিনহার নেতৃত্বে রামু হাইওয়ে থানার সামনে কক্সবাজার যাওয়ার পথে একটি ম্যাজিক গাড়িতে তল্লাশী করে ৪ হাজার পিস ইয়াবা সহ ১ ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তিটি হলো উখিয়া রাজাপালংয়ের মৃত আব্দুল মজিদের ছেলে মোঃ হাসান প্রকাশ জসিম (২৮) ।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১২ লাখ টাকা।
রামু ক্রসিং হাইওয়ে থানার ওসি মুজাহিদুল ইসলাম ঘটনার সত্যটা নিশ্চিত করে বলেন মাদকের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে আমরা দেশের আইনশৃংখলা বাহিনী হিসেবে মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এবং আটক ব্যক্তিকে সংশ্লিষ্ট ধারায় রামু থানায় মামলার প্রস্তুতি চলতেছে
পাঠকের মতামত