প্রকাশিত: ১২/১০/২০১৮ ৮:৫৫ এএম

নিউজ ডেস্ক::

উখিয়ার উপকূলীয় প্রত্যন্ত জনপদ জালিয়াপালং ইউনিয়নের বিভিন্ন গ্রামে মুখোশধারী সশস্ত্র ডাকাতদলের আনাগোনা, বসতবাড়িতে হামলা, সহায় সম্পদ লুটপাট ও গুলি বর্ষণের ঘটনা নিয়ে এলাকায় আতংক বিরাজ করছে। ডাকাতি প্রতিরোধে রাতের ঘুম হারাম করে গ্রামবাসী পাহারা দিচ্ছে। ঘটনাস’ল ঘুরে ক্ষতিগ্রস্ত পরিবারদের সাথে কথা বলে জানা যায়, ৯ অক্টোবর বৃহস্পতিবার রাত ১২ টা থেকে ভোর রাত ৪টা পর্যন্ত ১৮/২০ জনের সশস্ত্র ডাকাত দল ছোয়াংখালী, বোয়াংখালী ও ইমামের ডেইল গ্রামে ৮টি বসতবাড়িতে গণ ডাকাতি চালিয়ে নগদ টাকা, স্বর্ণলংকার লুটে নিয়েছে। ছোয়াংখালী গ্রামের হাজি মিয়া হোসেন মাস্টারের ছেলে জাফর আলম জানান, ডাকাত দল বসতবাড়ির পাশের গাছ বেয়ে দোতলায় উঠে। পরে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে পরিবারের সবাইকে জিম্মি করে লুটপাট চালায়। এভাবে রাত ১২ টা থেকে ভোর রাত ৪টা পর্যন্ত ৮টি বসতবাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে দাবি করে এলাকার সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসাইন চৌধুরী ও জালিয়াপালং কমিউনিটি পুলিশের সভাপতি শহিদুল্লাহ কায়সার জানান, এসব ডাকাতদের মধ্যে অধিকাংশ রোহিঙ্গা নাগরিক। গ্রামবাসী প্রতিরোধের চেষ্টা করলে ডাকাতেরা লোকজন লক্ষ্য করে গুলি করে। এসময় নুরুল ইসলামের ছেলে আবুল হাশেম গুলিবিদ্ধ হয়।গত ৭ অক্টোবর রাত ১১ টার দিকে অস্ত্রধারী ডাকাতদল জাগির হোসেন মাস্টারের ছেলে ছৈয়দুর রহমানের বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের হাত পা বেঁধে পান ও গরু বিক্রির ৪লাখ নগদ টাকা ও স্বর্ণলংকার লুটপাট করে নিয়ে যায়। ৮ অক্টোবর রাত ৯ টার দিকে রাজাপালং ইউনিয়নের দক্ষিণ হরিণমারা গ্রামের মৃত নাজির হোসনের ছেলে মো. হোসেন ও মো. হোসনের ছেলে সোনামিয়ার বাড়িতে ডাকাতেরা লুটপাট চালিয়েছে। ছোয়াংখালী গ্রামের মৃত মিয়া হোসেন মাস্টারের ছেলে নুর হোসেন মাস্টার (৭০) জানান, ডাকাতের ভয়ে তারা স্বপরিবারে রাজাপালং ইউনিয়নের মধুরছড়া গ্রামের খামারবাড়িতে আশ্রয় নিয়েছে। উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল খায়ের জানান, ডাকাতি সংঘটিত হওয়ার সময় তিনি ছুটিতে ছিলেন। তিনি বলেন, এখন প্রতিরাতেই মনখালী এলাকায় অবস’ান নিয়ে ডাকাতি প্রতিরোধে গ্রামবাসী পালাক্রমে ঝুঁকিপূর্ণ এলাকায় পাহারা দিচ্ছে।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...