প্রকাশিত: ১৬/০৯/২০১৮ ১১:২৬ এএম

বেলাল আজাদ, আদালত প্রতিবেদক :
পত্রিকায় সংবাদ প্রকাশের জের ধরে গত ১০ সেপ্টেম্বর রাতের আধাঁরে দৈনিক আমাদের কক্সবাজার-এর ইনানী প্রতিনিধি এবং উখিয়া উপজেলা প্রেসক্লাবের সদস্য জাহাঙ্গীর আলমের নিজ এলাকা উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের সমূদ্র উপকূলীয় বিশ্বখ্যাত পর্যটন এলাকায় নিজের ব্যবসা প্রতিষ্টানে হামলা করে অঙ্গহানী ও হাঁড়ভাঙ্গা জখম এবং ছিনতাই করার ঘটনায় জড়িত ৭ জনের বিরুদ্ধে অবশেষে উখিয়া থানায় মামলা রুজু হয়েছে। একজন তরুণ সংবাদকর্মীর উপর নির্মম ও নিন্দনীয় হামলার আলোচিত ঘটনায় রুজুকৃত: জি.আর-৩৩৫/২০১৮; উখিয়া থানার মামলা নং-২৩,তাং-১৪/০৯/২০১৮ইং ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৩৮০/৪২৭/৫০৬ দন্ডবিধি মামলায় আসামী করা হয়েছে, স্থানীয় ইনানী এলাকার মৃত ছৈয়দ কাশেমের ছেলে যথাক্রমে- হেলাল উদ্দীন (৩৫), মোঃ কায়সার (২৬), মোঃ জাহেদ (২৮), মাহবুবুল আলমের ছেলে মোঃ তারেক (১৯), ইউসুফ জালালের ছেলে মোজাম্মেল হক (২৩), মৃত ছালামত উল্লাহর ছেলে আমিন উল্লাহ (৩৫) ও মৃত বদি আলমের ছেলে কবির আহমদ (৩৩) সহ আরও অজ্ঞাতনামা ৪/৫ জন সন্ত্রাসী।
উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান, ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান চলছে। এদিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসীন মামলার বাদী ও ভিকটিম সংবাদকর্মী জাহাঙ্গীর আলম জানান, আসামীরা তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। তারা মামলা জামিন নিতে মরিয়া হয়ে উঠেছে।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...