প্রকাশিত: ১০/০৪/২০১৮ ১০:১৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:২০ এএম

উখিয়া নিউজ ডটকম : সৌদি আরবের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল বুধবার কক্সবাজার জেলায় অবস্থিত উখিয়া রোহিঙ্গা শরণার্থী শিবিরে আসছে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন কিং সালমান রিলিফ অ্যান্ড হিউম্যানিটারিয়ান সেন্টারের জেনারেল সুপারভাইজার ড. আব্দুল্লাহ আল রাবিয়াহ।

দু’ দিনের সফরের অংশ হিসাবে তিনি সকাল সাড়ে ১০টায় কক্সবাজার পৌঁছাবেন।

ড. আব্দুল্লাহ আল রাবিয়াহ  সকাল ১১টায় রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন। বেলা সাড়ে ১২টা থেকে তিনি বালুখালি রোহিঙ্গা শিবিরে খাদ্য সাহায্য হিসাবে চাল বিতরণ করবেন।

পরে তিনি ১২ নম্বর ক্যাম্পে গিয়ে উপকার ভোগিদের সঙ্গে কথা বলবেন। তারপর তিনি রোহিঙ্গাদের জন্যে করা গোদাম পরিদর্শন করবেন। বিকালে তিনি মালয়েশিয়ান সরকারের অর্থায়নে পরিচালিত ফিল্ড হাসপাতাল পরিদর্শন করবেন। কক্সবাজারে রাতে সৌদি অতিথির সম্মানে নৈশভোজের আয়োজন করা হবে।

ড. আব্দুল্লাহ আল রাবিয়াহ তার সফরের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় কক্সবাজার হাসপাতাল পরিদর্শন করবেন। দুপুরের দিকে তিনি জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের সঙ্গে একটি চুক্তি সই করবেন। রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় ইতিপূর্বে জাহাজ ভর্তি ত্রাণ পাঠিয়েছিল সৌদি আরব।

এছাড়াও, জাতিসংঘ মানবাধিকার কমিটিতে মিয়ানমারে রোহিঙ্গা নিপীড়নের বিরুদ্ধে আনা এক যৌথ প্রস্তাবে অন্যান্যদের সঙ্গে স্পন্সর হয়েছিল সৌদি আরব।

পাঠকের মতামত

অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আগামী অক্টোবরে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার ...

বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে তৃণমূলের স্বাস্থ্য অবকাঠামো ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার। ...

ক্যাম্পের শিশুদেরও রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় রাখার আহ্বান শামা ওবায়েদের

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনের জাতীয় ও আন্তর্জাতিক প্রক্রিয়ায় ক্যাম্পগুলোতে জন্ম নেওয়া শিশুদের অন্তর্ভুক্ত করার আহ্বান ...

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...
Single Page Footer