প্রকাশিত: ০২/১০/২০১৮ ৯:০৪ পিএম

সংবাদ বিজ্ঞপ্তি ::
আগামী শুক্রবার (৫অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল -(বিএনপি), উখিয়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল সফল করার লক্ষে উপজেলা বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে৷

২ অক্টোবর বিকাল ৩টায় কক্সবাজার জেলা বিএনপি সভাপতি শাহজাহান চৌধুরীর বাস ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি সভাপতি, উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী।

সরওয়ার জাহান চৌধুরী বলেন, আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থী জননেতা শাহজাহান চৌধুরীর বিজয় নিশ্চিত করতে আমরা দলকে আরও বেশি গতিশীল করতে আগামী ৫ অক্টোবর সম্মেলন করতে যাচ্ছি। এই উখিয়া-টেকনাফে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে আমরা বিএনপি সব সময় প্রস্তুত রয়েছি৷ আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না।

সাধারণ সম্পাদক ও ভাইস-চেয়ারম্যান সোলতান মাহমুদ চৌধুরীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সদস্য ফজল করিম চৌধুরী চেয়ারম্যান , উপজেলা বিএনপি সহ-সভাপতি অধ্যাপক তহিদুল আলম তহিদ সহ উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রত্যেক ইউনিটের সভাপতি-সাধারণ সম্পাদক।

পাঠকের মতামত

কক্সবাজারে প্যারাসাইলিং থেকে ছিটকে পানিতে পড়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকার সি স্পোর্টস প্যারাসাইলিং পয়েন্টে প্যারাসাইলিং করার সময় ছিটকে পানিতে ...

বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন: প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ‘চলতি আগস্ট মাসেই ঢাকা–কক্সবাজার রুটে আরও একজোড়া নতুন আন্তঃনগর ট্রেন ...

রোহিঙ্গা ক্যাম্পে মার্কিন রাষ্ট্রদূতসহ ৮ সদস্যের প্রতিনিধি দল, প্রত্যাবাসন দাবিতে প্ল্যাকার্ড

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের ...
Single Page Footer