প্রকাশিত: ২২/০৯/২০১৮ ৭:২৬ এএম

নিজস্ব প্রতিবেদক ::
উখিয়ার বালুখালী শরনার্থী ক্যাম্প থেকে অপহৃত সেই রোহিঙ্গা বৃদ্ধ হামিদুল হককে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে অভিযান পরিচালনা করে হোয়াইক্যং উলুবনিয়া গ্রামের জনৈক কালুর বসতবাড়ী থেকে তাকে উদ্ধার করা হয়। অপরনহারী ফায়সালকে এসময় আটক করা হয়। উখিয়া থানার একদল পুলিশ অভিযানে অংশ নেয়।
এর আগে ১৯ সেপ্টেম্বর (বুধবার) সকালে বালুখালী থেকে অপহৃত হন হামিদুল হক (৬০)। অপহৃত হামিদুল হক বালুখালী বি-১ ক্যাম্পের জি- ৬ ব্লকের বাসিন্দা ও মৃত আলী আহমদের ছেলে।
অপহৃতের প্রতিবেশীরা জানান, বুধবার সকাল ১০ টায় বাছের নামক রোহিঙ্গা যুবক হামিদুল হককে ফোন করে ডেকে নেয়। এরপর তাকে কক্সবাজার-টেকনাফ সড়কে এনে অাপেক্ষমান সিএনজি বেবী টেক্সীতে তুলে ও অজ্ঞাত স্হানে নিয়ে যায়। অপহরনকারী বাছেরের সাথে জনৈক মনছুর ও আরো অজ্ঞাত ৩ / ৪ জন রোহিঙ্গা যুবক ছিল বলে জানা গেছে। অপহরনকারীদের দলনেতা বাছের বালুখালী-১ ক্যাম্পের সি-১২ ব্লকের বাসিন্দা ও শাহ আলমের ছেলে।
অপহৃত হামিদুল হকের পারিবারিক সূত্র জানায়, অপহরনের পর ফোন করে ৯ লাখ টাকা মুক্তিপন দাবী করে সন্ত্রাসীরা। এরপর উখিয়া থানার পুলিশদল উক্ত অভিযান পরিচালনা করে। অপহরনকারীদের দলনেতা বাছের ও মনছুর পুলিশের উপস্হিতি টের পেয়ে পালিয়ে যায়।
ভিকটিমসহ হাতেনাতে আটক ফায়সাল ও পলাতক বাছের এবং মনছুরকে আসামী করে উখিয়া থানায় অপহরন মামলা করা হয়েছে বলে জানা গেছে।
এলাকাবাসী জানান, অনুপ্রবেশকারী রোহিঙ্গারা বিভিন্ন অপরাধকর্মে জড়িয়ে পড়ছে। চুরি-ডাকাতি, বন উজাড় ও অপহরনসহ এদের দ্বারা বিভিন্ন অপরাধ সংঘঠিত হচ্ছে।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...