প্রকাশিত: ০৬/০৭/২০২০ ১০:৪৩ পিএম

ইমরান আল মাহমুদ,উখিয়া::
উখিয়া থানা পুলিশের অভিযানে ২হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। ৫ই জুলাই গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা পাচারের খবর পেয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ মর্জিনা আক্তার মর্জুর নির্দেশে এসআই মোর্শেদ আলম ও এএসআই মোঃশামীম ভূইয়ার নেতৃত্বে তুতুরবিল রাস্তার মাথায় সন্ধ্যার সময় তল্লাশি চৌকি বসিয়ে সোলতান আহমদ(৩৯) কে আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামী সোলতান আহমদ পাগলির বিল ছায়াখোলা এলাকার বলে জানা যায়।
আটককৃত আসামী স্থানীয় আবুল হাশেম ও আব্দুল হাকিম সিন্ডিকেটের ইয়াবা ব্যবসায়ী বলে জানা যায়।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে বলে থানাসূত্রে জানা যায়।

পাঠকের মতামত

বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতায় এগিয়ে যাওয়ার প্রত্যয়দৈনিক আজকের কক্সবাজার বার্তা গণমানুষের কন্ঠস্বর হয়েই থাকবে

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার জেলার বহুল প্রচারিত দৈনিক আজকের কক্সবাজার বার্তার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ...

২৮ মামলার আসামি টেকনাফের নুরুল হুদার এবার দুর্নীতি মামলায় কারাদণ্ড

কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি নুরুল হুদাকে ...
Single Page Footer