প্রকাশিত: ১০/০৬/২০১৭ ১:৫৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৪৫ পিএম

নিজস্ব প্রতিবেদক::
টেকনাফের হ্নীলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্প হিসেবে ঘরে ঘরে নিরবিচ্ছিন্ন বিদ্যুত পৌছে দেয়ার লক্ষ্য ২০ মেগাওয়াট সোলার পার্কের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদি। হ্নীলার আলী খালীতে ১০০ একর জমির উপর এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপন হবে।
শনিবার সকাল ১১টায় ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে এমপি বদি বলেন, বহুল প্রতিক্ষীত এই সৌর বিদ্যুত কেন্দ্রটি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার। উখিয়া-টেকনাফকে অবকাঠামোগত ভাবে এগিয়ে নিতে এই সোলার পার্ক গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে। সেই সাথে এই ২০ মেগাওয়াট বিদ্যুত যোগ হলে উখিয়া-টেকনাফের বিদ্যুত সমস্যা থাকবে না।
তিনি আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে অবহেলিত উখিয়া-টেকনাফে গত ৮ বছরে শিক্ষা, যোগাযোগ ও পর্যটন খাতে অনেক উন্নয়ন হয়েছে। আর এই উন্নয়নকে অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে।
এসময় আরো বক্তব্য রাখেন, হ্নীলা ইউপি চেয়ারম্যান এইচকে আনোয়ার, বিদ্যুৎ কেন্দ্র নির্মান প্রতিষ্ঠান টেকনাফ সোলার টেকের ব্যবস্থাপনা পরিচালক নুহের লতিফ খান। এসময় ঘূণিঝড়ে ক্ষতিগ্রস্থ ৬০০ পরিারকে নগদ টাকা ও চাল বিতরন করা হয়।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...
Single Page Footer