উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২২/১২/২০২৩ ৭:১৯ এএম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ফের গুলি করে মোহাম্মদ আইয়ুব নামের এক রোহিঙ্গা যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় উখিয়া উপজেলার জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-৬ ব্লকের স্থানীয় একটি দোকানে অজ্ঞাতনামা ১০/১২ জনের একদল দুর্বৃত্তদের করা গুলিতে এ যুবক নিহত হন।

নিহত আইয়ুব উপজেলার জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-৬ ব্লকের মোহাম্মদ সাদিকের ছেলে।

উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় উখিয়া উপজেলার জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-৬ ব্লকের স্থানীয় একটি দোকানে মোহাম্মদ আইয়ুবসহ কয়েকজন আড্ডা দিচ্ছিলেন।

এসময় অজ্ঞাতনামা ১০/১২ জনের একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে পরপর গুলি ছুড়ে। এতে তিনি লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনায় আরও দুই রোহিঙ্গা আহত হলেও তাদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এর আগে ভোরে এক রোহিঙ্গা নেতাসহ ২ জনকে গুলি করে হত্যা করা হয়

পাঠকের মতামত

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...