ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২/০৩/২০২৫ ৪:১৯ এএম

উখিয়ার জালিয়া পালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মনখালী পাহাড়ের ঝিরিতে পড়ে আছে অজ্ঞাত যুবকের মরদেহ, তবে ঘটনাস্থলে উখিয়া থানা পুলিশের একটি টিম লাশ উদ্ধারের জন্য গেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার (২১ মার্চ) সন্ধায় মনখালীর পাহাড়ের ঝিরিতে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশ খবর দেয় স্থানীয়রা, পরে পুলিশ ঘটনাস্থলে যায়।
স্থানীয় বাসিনা মোঃ আব্দুর রহমান জানান,
শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মনখালীর জুমপাড়া বালুপাহাড়ের ঝিরিতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা, মরদেহের চোখে, গলায় এবং হাতে ছুরিকাঘাতের চিহ্ন দেখেছেন তাঁরা। শরীরে কালো হ্যাফ প্যান্ট এবং কালো গেঞ্জি পরিহিত ছিলো।
বিষয়টি নিশ্চিত করে ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) দুর্জয় সরকার জানান, মনখালী পাহাড়ি এলাকা থেকে অর্ধ গলিত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। যুবকের মৃত্যু ৬-৭ দিনে আগে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।তবে এখনো মরদেহের পরিচয় শনাক্ত হয়নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন৷

উখিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসেইন জানান, মনখালী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ পড়ে থাকার খবর পেয়েছি৷ ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে, তবে এখনো মরদেহের কোনো পরিচয় পাওয়া যায়নি।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক‌্যা‌ম্প প‌রিদর্শ‌নে আসবেন পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি ...

নির্বাচনী পরীক্ষায় পাস করলেই দিতে পারবে এসএসসি, তদবির-সুপারিশ প্রত্যাখ্যানের ঘোষণা সভাপতির

কক্সবাজারের উখিয়ার আবুল কাশেম নুর জাহান চৌধুরী (একেএনসি) উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের পড়ালেখায় ...

জরিমানা অনাদায়ে কারাদণ্ড, ৮ লাখ টাকা দিয়েই মুক্তি পেলেন চৌরঙ্গী বেকারি মালিক

কক্সবাজারে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের অভিযোগে চৌরঙ্গী বেকারির স্বত্বাধিকারী মোহাম্মদ আলীকে ৮ লাখ টাকা জরিমানা ...

কক্সবাজারের সাবেক এডিসি কারাগারে, ডিসিসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কক্সবাজারের বহুল আলোচিত মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের ক্ষতিপূরণের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) জাফর ...