উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৩/০১/২০২৪ ১১:২০ পিএম

কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ায় সী লাইন বাসের সাথে সিএনজি চালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে টেকনাফের হ্নীলার রশিদ আহমদের পুত্র হাফেজ মুফিজুল ইসলাম (২৮) নিহত হয়েছে। এসময় ৬ জন আহত হয়েছে৷

শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন মৃত ব্যক্তির স্ত্রী মর্জিনা আক্তার (২২), সিএনজি ড্রাইভার সব্বির আহমদ(২৫), জান্নাতুল (২২), আজিজা (২৫) ও তার ৭ বছরের ছেলে শিশু সন্তান এবং হামিদ হোছন (৪০)।

উখিয়া শাহপুরী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজমুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় কক্সবাজার ছেড়ে আসা সিএনজি টেকনাফ হ্নীলা পথে আর সী-লাইন মিনিবাস উখিয়া থেকে ছেড়ে আসা কক্সবাজার মুখি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সামনে আসলে সিএনজির সাথে মিনিবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে একজনকে মৃত ঘুষান করেন৷ এতে শিশুসহ ৬জন হয়৷ সিএনজি ও সি লাইন মিনিবাস জব্দ করে।

তিনি আরো জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করা হয়েছে।

পাঠকের মতামত

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...