ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৭/০২/২০২৫ ৭:১৮ এএম

কক্সবাজারের উখিয়ায় অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবিতে লিফলেট বিতরণে বাঁধা দেওয়ায় মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়েছেন আওয়ামী লীগের একদল সন্ত্রাসী৷
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) রাতে উপজেলার রাজাপালং ইউনিয়নের হাজিরপাড়া এলাকায় আগুন দিয়ে পালিয়ে যায়৷
স্থানীয় প্রত্যক্ষদর্শী সোহেল জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার সময় আওয়ামী লীগের দুর্বৃত্ত মুখে মাক্স পড়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে লিফলেট বিতরণে বাঁধা দিলে যুবদল নেতা মেহেদীকে মারধর করে মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়৷ মেহেদী চিৎকার করলে দৌড়ে এসে দেখি মোটরসাইকেলে আগুন জ্বলছে এবং আহত অবস্থায় মেহেদী মাটিতে পড়ে আছে৷ পরে মেহেদী কে উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে৷
উখিয়া উপজেলা কৃষকদের সদস্য সচিব সাদমান জামি চৌধুরী জানান, এই আওয়ামী লীগ সরকারের সন্ত্রাসী বাহিনীর সদস্যরা রাতে ইউনুস সরকারের বিরুদ্ধে লিফলেট বিতরণে যুবদলের নেতা বাঁধা দিলে তাকে মেরে মোটরসাইকেলে আগুন দিয়ে পালিয়ে যায়৷ আইনশৃঙ্খলা বাহিনীকে আগামী ২৪ ঘন্টার মধ্যে জড়িতদের আইনের আওতায় আনার জন্য দাবী জানাচ্ছি৷ অন্যতায় এই ছাত্র-জনতা ঘরে বসে থাকবে না৷
উখিয়া থানার অফিসার ইনচার্জ আরিফ হোসেইন জানান, কিছু সন্ত্রাসী বাহিনী মোটরসাইকেল পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছি৷ সেখানে বর্তমান সরকারের বিরুদ্ধে লিফলেট উদ্ধার করি এবং একটি মোটরসাইকেল আগুন জ্বলতে দেখতে পাই৷ সন্ত্রাসী যত শক্তিশালী হোকনা কেন কাউকে ছাড় দেওয়া হবে না৷ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷

পাঠকের মতামত

এবার বাংলাদেশি হাফেজের আমেরিকা জয়!

যুক্তরাজ্যের ম্যানচেস্টারের বোল্টনে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৬-এ তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ শেখ ...

কক্সবাজার সমুদ্র সৈকতে সড়ক নির্মাণ বন্ধে হাইকোর্টের নির্দেশ

কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সৈকতের ...

উখিয়া-টেকনাফে জমি রেজিস্ট্রেশনে ‘অনুমতি’ প্রথা বাতিলের দাবি

কক্সবাজারের উখিয়া-টেকনাফসহ জেলার বিভিন্ন উপজেলায় ব্যক্তি মালিকানাধীন জমি ক্রয়-বিক্রয় ও রেজিস্ট্রেশনের ক্ষেত্রে জেলা প্রশাসনের পূর্বানুমতি ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণে এগোচ্ছে সমীক্ষা

প্রধানমন্ত্রীর ঘোষণার পর নতুন গতি পেয়েছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের সমীক্ষার কাজ। প্রাকৃতিক ...
Single Page Footer