প্রকাশিত: ১২/১০/২০১৮ ৬:১৮ পিএম , আপডেট: ১২/১০/২০১৮ ৬:২৩ পিএম
আবদুল্লাহ আল আজিজ,উখিয়া নিউজ ডটকম:
উখিয়ায় বিভিন্ন অপরাধের দ্বায়ে দুজনকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ শুক্রবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলা সহকারী  কমিশনার (ভূমি) একরামুল সিদ্দিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, রাজাপালং ইউনিয়নের দরগাহ বিল গ্রামের মৃত আলী আহমদের পুত্র শাহ আলমকে ০৬ (ছয়) পিস ইয়াবা, ১ (এক) পুরিয়া গাঁজা এবং মায়ের উপর অত্যাচার করার অপরাধে ০২(দুই) মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
অপরদিকে বালুখালী এলাকার মৃত আনু মিয়ার ছেলে মোহাম্মদ নুরুল আলমকে ইয়াবা সেবনসহ ছিনতাই এর উদ্দেশ্যে কেঁচি ও ছুরি বহন এবং রোহিঙ্গাদের নিকট জাল পাসপোর্ট বিক্রির অপরাধে ০২ (দুই) মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) জনাব একরামুল ছিদ্দিক জানান, অপরাধীদের কোন প্রকার ছাড় দেওয়া হবেনা এবং আইনের আওতায় এনে এইসব অপরাধীদের শাস্তি প্রদান করা হবে এবং এলাকায় অনৈতিক কর্মকান্ড বন্ধে ও জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

 

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...