উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১২/০৩/২০২৫ ১০:৫৭ এএম

উখিয়ার রাজাপালং ইউনিয়নের টাইপালং গ্রামের নুর আলম মাস্টারের সেমি পাকা বাড়ি আগুন পুড়ে গেছে। এই ঘটনায় ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোন ঘটনা ঘটেনি। এতে প্রায় ১৫-২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের। প্রাথমিকভাবে বাড়ির উঠানে জমানো ময়লার স্তূপ থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছেন প্রত্যক্ষদর্শীরা।

মঙ্গলবার (১১ মার্চ) রাত ৯টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনে বাড়ি ও বাড়ির মালামাল সব পুড়ে ছাই হয়ে গেছে। ঘরে থাকা স্বর্ণালংকার, ফ্রিজ, টিভি, নগদ টাকা, আলমারি, খাটসহ প্রায় ১৫ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। ঘনবসতিপূর্ণ ওই এলাকায় আগুনের সূত্রপাত হওয়ায় আশপাশের বাসা-বাড়িতে আতঙ্ক দেখা দেয়।

আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয়ভাবে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু হয়। সংবাদ পেয়ে উখিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট একঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক‌্যা‌ম্প প‌রিদর্শ‌নে আসবেন পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি ...

নির্বাচনী পরীক্ষায় পাস করলেই দিতে পারবে এসএসসি, তদবির-সুপারিশ প্রত্যাখ্যানের ঘোষণা সভাপতির

কক্সবাজারের উখিয়ার আবুল কাশেম নুর জাহান চৌধুরী (একেএনসি) উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের পড়ালেখায় ...

জরিমানা অনাদায়ে কারাদণ্ড, ৮ লাখ টাকা দিয়েই মুক্তি পেলেন চৌরঙ্গী বেকারি মালিক

কক্সবাজারে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের অভিযোগে চৌরঙ্গী বেকারির স্বত্বাধিকারী মোহাম্মদ আলীকে ৮ লাখ টাকা জরিমানা ...

কক্সবাজারের সাবেক এডিসি কারাগারে, ডিসিসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কক্সবাজারের বহুল আলোচিত মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের ক্ষতিপূরণের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) জাফর ...