সাঈদ মুহাম্মদ আনোয়ার, উখিয়া নিউজ ডটকম।
প্রকাশিত: ২২/১১/২০২৩ ৭:০৬ পিএম

উখিয়ায় নারী-শিশু নির্যাতন প্রতিরোধ, সহিংসতার শিকার নারী ও কিশোরীদের তাৎক্ষণিক সেবা প্রদান এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে ত্রৈমাসিক ডি-বিফ্রিং সেশন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ নভেম্বর) বেলা ১টায় উখিয়া থানার হলরুমে বিশ্বব্যাংক ও ইউএনএফপি’র আর্থিক সহায়তায় পরিচালিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের হেলথ এ্যান্ড জেন্ডার সাপোর্ট প্রকল্পের আওতায় এবং এনজিও এ্যাকশন এইড বাংলাদেশের সার্বিক সহযোগিতায় উখিয়া ওসিসির উদ্যোগে অনুষ্ঠিত হয় ত্রৈমাসিক ‘ডি-বিফ্রিং সেশন’ এ সভাপতিত্ব করেন ওসিসি’র সিনিয়র প্রোগ্রাম অফিসার জান্নাতুল ফেরদৌস আঁখি।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত উখিয়া থানার ওসি (তদন্ত) নাসিরউদ্দীন মজুমদার।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উখিয়া প্রেস ক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার ও উখিয়া থানা নারী ও শিশু হেল্প ডেস্ক এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এস আই হোসনে মোবারক।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উখিয়া ওসিসির সিনিয়র মানসিক স্বাস্থ্য সেবা বিষয়ক অফিসার শান্তনা কুণ্ডু, ব্র‍্যাক এর ডেপুটি ম্যানেজার সানজানা মিতু, ওয়ার্ল্ড ভিশন এর সাইকোলজিস্ট হাফিজা খাতুন, পিএইচডি এর পিএসএস অফিসার খালেদা খানম, বন্ধু সোশাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন কাউন্সিলার সুমাইয়া আক্তার প্রমূখ।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer