ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬/১০/২০২৩ ৭:০৮ এএম

উখিয়ায় গলায় ফাঁস লাগানো এক ছালেহা বেগম (১৭) নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে উখিয়া থানা পুলিশ।

বুধবার(২৫ অক্টোবর) দুপুরে পালংখালী ইউনিয়নের থাইংখালীর তেলখোলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। সে ওই এখলাছ কবিরের মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, সবার অগোচরে সকালে ছালেহা নিজ ঘরের কাঠের সঙ্গে কাপড় পেঁছিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ঘরে প্রবেশ করে ছালেহাকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার শুরু করেন তার মা। পরে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে উখিয়া থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী জানান,” প্রাথমিকভাবে ধারণা করছি তরুণী আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের পর তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

পাঠকের মতামত

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...