আবদুল্লাহ আল আজিজ
প্রকাশিত: ১৩/০৬/২০২৩ ৮:১৯ এএম

উখিয়ায় শরিফা আক্তার (১৮) নামের এক যুবতী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার (১২ জুন) সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে উপজেলার পালংখালীর আশারপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। নিহত শরিফা ওই গ্রামের শাকের আলীর মেয়ে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শরিফা উখিয়ার বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজে অধ্যায়নরত ছিলো।

স্থানীয় সূত্রে জানা যায়, শরিফা আক্তার সন্ধ্যায় কোনো এক সময় ঘরের সিলিং সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে তার আত্মীয়-স্বজনরা বিষয়টি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হলে উখিয়া থানার একদল পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান।

তবে ঠিক কি কারণে সে আত্মহত্যা করেছে তা এখনো জানা যায়নি। পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী বলেন, খবর পেয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করতঃ থানায় নিয়ে আসা হয়েছে।এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক‌্যা‌ম্প প‌রিদর্শ‌নে আসবেন পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি ...

নির্বাচনী পরীক্ষায় পাস করলেই দিতে পারবে এসএসসি, তদবির-সুপারিশ প্রত্যাখ্যানের ঘোষণা সভাপতির

কক্সবাজারের উখিয়ার আবুল কাশেম নুর জাহান চৌধুরী (একেএনসি) উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের পড়ালেখায় ...

জরিমানা অনাদায়ে কারাদণ্ড, ৮ লাখ টাকা দিয়েই মুক্তি পেলেন চৌরঙ্গী বেকারি মালিক

কক্সবাজারে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের অভিযোগে চৌরঙ্গী বেকারির স্বত্বাধিকারী মোহাম্মদ আলীকে ৮ লাখ টাকা জরিমানা ...

কক্সবাজারের সাবেক এডিসি কারাগারে, ডিসিসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কক্সবাজারের বহুল আলোচিত মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের ক্ষতিপূরণের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) জাফর ...