নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭/০১/২০২৫ ৭:১৫ পিএম

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্য সামনে রেখে সারাদেশের মতো কক্সবাজারের উখিয়া কলেজে তারুণ্যের উৎসব ‘বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ উদযাপন এর পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) সকালে উখিয়া কলেজ মাঠে আয়োজিত সপ্তাহব্যাপী খেলাধুলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অত্র কলেজের এডহক কমিটির বিদ্যেৎসাহী সদস্য প্রফেসর ড. মোকতার আহমেদ বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য খেলাধুলার কোন বিকল্প নাই। তাই পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করতে হবে৷ বিশেষ করে উখিয়া টেকনাফ মাদক তকমা এলাকা হওয়ায়, মাদক থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করতে হবে৷

উখিয়া কলেজের অধ্যক্ষ শাহ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কক্সবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ফজলুল করিম, সিনিয়র সাংবাদিক এডভোকেট তোফায়েল আহমেদ, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ও এডহক কমিটির শিক্ষক প্রতিনিধি তৌহিদুল আলম তহিদ, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সৈয়দ আকবর, সবুজ শাহরিয়ার মোহাম্মদ এনাম, মোহাম্মদ আলী, আব্দু জলিল, নবী হোসেন, ড. গিয়াসউদ্দিন, নুরুল হক, আমানত উল্লাহ, শাহাবুদ্দিন, মোহাম্মদ মাসুদ, মোহাম্মদ শাকিব,আরফাত চৌধুরী, জালাল উদ্দীনসহ, আলতাফ হোসেন ৷

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার মান বৃদ্ধি পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের সহিষ্ণুতা, মনোবল বুদ্ধিসহ খেলোয়াড় সুলভ মনোভাব গড়ে তোলার জন্য সমাজের সকল পর্যায়ে জনগনকে এগিয়ে আসার জন্য অনুরোধ জানান৷

বক্তারা আরও বলেন, এই ধরনের প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে জাতীয় মানের খেলোয়াড় তৈরি হওয়ার ক্ষেত্র তৈরি হবে, ভ্রাতৃত্ববোধ, নিষ্ঠা ও সহনশীলতা বৃদ্ধি পাবে। মাদকমুক্ত বাংলাদেশ গড়ার শপথে এবং একটি উন্নত বাংলাদেশ গড়ার গভীর অভিপ্রায়ে সুস্থ, সবল ও কর্মঠ হিসেবে শিক্ষার্থীদের প্রস্তুত করতে এই ধরনের উদ্যোগে সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণ করা বিভিন্ন খেলায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার লাভ করা ৫০ জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ৷ এসময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অবিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন

পাঠকের মতামত

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

অভাবকে হার মানিয়ে কক্সবাজারের নীলার আমেরিকা যাত্রা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন কক্সবাজারের মেয়ে নীলা ওয়ান রাখাইন। যুক্তরাষ্ট্রের তিনটি ...

অনির্দিষ্টকালের জন্য স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ...

৪৭তম বিসিএসে উখিয়ার রেকর্ড: এক ইউনিয়ন থেকে চারজন বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের চার মেধাবী ...

আইসিটি স্পেশাল কেয়ারে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ইমরান আল মাহমুদ • দক্ষিণ কক্সবাজারের অন্যতম জনপ্রিয় কোচিং সেন্টার আইসিটি স্পেশাল কেয়ারের এইচএসসি পরীক্ষার্থীদের ...

৩৫ বছরের ঐতিহ্য, তবুও সরকারি নয়উখিয়া কলেজ জাতীয়করণের জোর দাবি

দক্ষিণ কক্সবাজারের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান উখিয়া কলেজকে জাতীয়করণের দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন উপজেলার সর্বস্তরের ...

উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচিত জাহেদুল ইসলাম বাবু

কক্সবাজারের উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) অভিভাবক প্রতিনিধি হিসেবে জাহেদুল ইসলাম ...
Single Page Footer