ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫/০৩/২০২৫ ৪:১২ এএম
ছবি/ প্রতীকী

কক্সবাজারের ঈদগাঁও ইসলামাবাদে প্রতিপক্ষের গুলিতে হাবিবুল হুদা নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার রাতে ইসলামাবাদ পাহাশিয়াখালী সিকদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পরিবারের দাবি ইসলামাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আব্দু রাজ্জাকের নেতৃত্বে গুলিবর্ষণ করা হয়। আহতরা হলেন, খুশিটা বেগম, আবিদুল হুদা, আমেনা বেগম।

নিহতের স্ত্রী খুশিদা বেগম জানান, শুক্রবার জুমার নামাজের পর চেয়ারম্যান রাজ্জাককে পুলিশে ধরিয়ে দেওয়ার সন্দেহ নিয়ে তাদের সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তার ছেলেকে মারধর করা হয়। সে খবর শুনে ঘটনাস্থলে গেলে তাকেও মারধর করা হয়। পরে তারা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসলে বাড়িতে গিয়ে গুলি চালায় চেয়ারম্যানের লোকজন।

“এসময় গুলিত গুরুতর আহত আমার স্বামীকে হাসপাতালে আনা হয়। পরে ডাক্তার জানান সে মারা গেছে” বলেন খুশিদা বেগম।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত থাকায় চেয়ারম্যানকে পুলিশে ধরিয়ে দেওয়ার সন্দেহ করে দুই পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটে। পরে চেয়ারম্যান আগুন দিয়ে বাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দেন।

এ ঘটনায় আহত আমেনা বেগম নিরাপত্তা হীনতায় ভুগছেন দাবি করে বলেন, চেয়ারম্যান প্রতিনিয়ত হুমকি ধমকি দিচ্ছে এ ঘটনার সুষ্ঠু বিচার চাই আমরা।

নিহতের ছেলে ও ছাত্র প্রতিনিধি সাইদুল হুদা জানান, ছাত্রদের বিভিন্ন কাজে চেয়ারম্যান বাঁধা প্রদান করে। এরপর বিভিন্ন ভাবে হুমকি দেন। এবং সর্বশেষ আজকের ঘটনায় আমার বাবাকে গুলি করে।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...