প্রকাশিত: ০৫/০৭/২০১৭ ১০:১১ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:১৮ পিএম

চট্টগ্রাম ব্যুরো::
চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে এক হাজার পিস ইয়াবাসহ অহিদুল আলম চৌধুরী প্রকাশ অহিদ্যা নামের স্থানীয় এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার বার আউলিয়া হাইওয়ে থানা সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক অহিদুল আলম সীতাকুণ্ডের দক্ষিণ সোনাইছড়ি ফুলতলা এলাকার মৃত এখলাসুর নুর চৌধুরীর ছেলে। তিনি সোনাইছড়ি ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার এসআই ইকবাল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ অহিদুল আলম চৌধুরীকে আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

তার বিরুদ্ধে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এর আগেও পুলিশ তার বাড়িতে একাধিকবার অভিযান চালিয়েছে।

অহিদুল দলীয় পরিচয় ব্যবহার করে সীতাকুণ্ডের বিভিন্নস্থানে জমজমাট ইয়াবা ও ফেনসিডিল ব্যবসা চালিয়ে আসছিল। আজ তাকে আদালতে পাঠানো হবে।

এদিকে, সীতাকুণ্ড উপজেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ শাহাজাহান বলেন, অহিদকে দলীয় কর্মকাণ্ড থেকে নিস্ক্রিয় রাখা হয়েছে। তার বিরুদ্ধে ইয়াবা পাচারসহ নানা অভিযোগ থাকায় এক বছর আগে এই সিদ্ধান্ত নেয়া হয়েছিল। এই কর্মকাণ্ডের কারণে তার বিরুদ্ধে সাংগঠনিক সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer