প্রকাশিত: ২৭/০৩/২০১৭ ১০:২৮ এএম
Single Page Top

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের অদূরে বঙ্গোপসাগরে একটি ট্রলার থেকে ইয়াবাসহ মিয়ানমারের ৭ নাগরিককে আটক করেছে কোস্টগার্ড।

রোববার রাত ৮টার দিকে সেন্টমার্টিন দ্বীপের অদূরে বঙ্গোপসাগরে এ অভিযান চালানো হয় বলে জানান কোস্টগার্ড টেকনাফ স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার তাসকিন রেজা।

আটক সবাই মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক বলে জানান তিনি।

এ সময় উদ্ধার করা হয়েছে ১ লাখ ২৮ হাজার ইয়াবা এবং জব্দ করা হয়েছে আটকদের বহনকারী ট্রলারটি।

আটককৃতরা হলেন- মিয়ানমারের আকিয়াব জেলার দেবাইন এলাকার মোহাম্মদ হাকিমের ছেলে আব্দুল জলিল (৪০), আব্দুর রহমানের ছেলে মজি রহমান (১৮), মো. মাহমুদ উল্লাহর ছেলে আব্দুল মালেক (৬০) ও শহিদুল আমিন (৫০), দ্বীন মোহাম্মদের ছেলে মোহাম্মদ রফিক (৪৫), মোহাম্মদ তাসিনের ছেলে মোহাম্মদ আয়াজ (২৫) এবং মোহাম্মদ তাহেরের ছেলে মোহাম্মদ গনি (৩০)।

লে. কমান্ডার তাসকিন জানান, সাগরপথে মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান আসার খবরে কোস্টগার্ডের একটি দল রোববার রাতে টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের অদূরে বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমার অভ্যন্তরে অভিযান চালায়। এ সময় ইঞ্জিনচালিত একটি কাঠের ট্রলার মিয়ানমার দিক থেকে এসে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করতে দেখে কোস্টগার্ড সদস্যরা থামার জন্য সংকেত দেন।

তিনি বলেন, পরে ট্রলারটিকে ধাওয়া দিয়ে মিয়ানমারের ৭ রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। ট্রলারটি তল্লাশি চালিয়ে পাওয়া যায় ১ লাখ ২৮ হাজার ইয়াবা। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।

পাঠকের মতামত

Single Page Bottom

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer