উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২২/০৯/২০২২ ৭:৩৭ এএম

খুলনায় ইয়াবা ও গুলিসহ পুলিশের এক সদস্যসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেলে নগরীর কৃষ্ণনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- পুলিশ সদস্য মো. মেহেদী হাসান ও কৃষ্ণনগর এলাকার বাসিন্দা মো. হুমায়ূন কবির।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকালে হুমায়ুন কবিরের বাসায় অভিযান চালায় র‌্যাব। তখন হুমায়ুন কবিরের বাসায় ছিলেন মেহেদী। এসময় মেহেদীর কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে হুমায়ুন কবিরের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ও গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাবের এসআই বজলুর রশীদ লবনচরা থানায় মামলা করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, ‘বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে।’

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...