প্রকাশিত: ০৮/০৭/২০১৭ ৭:৫৬ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:০৬ পিএম

বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের শাখারিয়া বাজার থেকে বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানার পুলিশ কনস্টেবল কাম কম্পিউটার অপারেটর মেহেদী হাসানকে ২৯ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। শুক্রবার রাত সোয়া ১০টার দিকে তাকে বানারীপাড়া থানা পুলিশ আটক করে।

মেহেদী হাসান বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের মুশুরিয়া গ্রামের মৃত আইউব আলী আকনের ছেলে। মেহেদী হাসানের কনস্টেবল নম্বর ৮৪০।

অভিযানে নেতৃত্ব দেয়া বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, শাখারিয়া গ্রামের আলী হোসেন মোল্লার মুদি দোকানের সামনে মাদক বেচা-কেনা হচ্ছে, এমন সংবাদ পেয়ে তার নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় পুলিশের পোশাকে মেহেদী হাসানকে মাদক বেচা কেনায় দেখা যায়। থানা পুলিশকে দেখে পালানোর চেষ্টা করলে তাকে আটক করে দেহ তল্লাশি করলে ২৯ পিস ইয়াবা পাওয়া যায়।

ওসি মো. সাজ্জাদ হোসেন আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেহেদী হাসান পুলিশের চাকরির আড়ালে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...
Single Page Footer