প্রকাশিত: ১৪/০৪/২০১৭ ৮:১৩ এএম

নিউজ ডেস্ক::

নগরের একটি আবাসিক হোটেল থেকে এক হাজার ইয়াবাসহ দুই পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করেছে ডবলমুরিং থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে ‘হক রেসিডেন্সিয়াল’ নামে আগ্রাবাদ এলাকার একটি আবাসিক হোটেল তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত দুই পুলিশ সদস্য হলেন-সাতকানিয়া থানার ঢেমশা তদন্ত কেন্দ্রের পুলিশ কনস্টেবল নিশান চাকমা ও জেলা পুলিশ লাইন্সে কর্মরত কনস্টেবল সুক্রিতি চাকমা। তাদের বাড়ি খাগড়াছড়ি জেলায়।
ডবলমুরিং থানার এসআই আলমগীর জানান, গোপন সংবাদ পেয়ে আগ্রাবাদ এলাকায় ‘হক রেসিডেন্সিয়াল’ আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে দুই পুলিশ কনস্টেবলকে এক হাজার ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ডবলমুরিং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। গতকাল বিকালে আদালতে হাজির করলে জামিন না মঞ্জুর করে গ্রেফতার দুই পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...
Single Page Footer