প্রকাশিত: ২৪/০৬/২০১৭ ১:৫২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৪৭ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজার বিমানবন্দর থেকে ১০৭ পিস ইয়াবাসহ নজির আহমদ সীমান্ত (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার (২৪ জুন) সকাল ১১টায় তার শরীরে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

আটক নজির আহমদ টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের আশরাফ আলীর ছেলে। তার কাছ থেকে গাজী টিভির একটি পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রণজিত কুমার বড়ুয়া জানান, বিমানবন্দর কর্তৃপক্ষের সন্দেহ হলে তার শরীর তল্লাশি করা হয়। এসময় তারা ইয়াবাগুলো পায়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বাংলানিউজ

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...
Single Page Footer