উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৭/০৯/২০২২ ১০:০১ পিএম

ট্টগ্রামের পটিয়া উপজেলায় ইয়াবাসহ গ্রেফতারের পর এক ছাত্রলীগ নেতাকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রের কাছে সুপারিশ করেছে দক্ষিণ জেলা ছাত্রলীগ।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের উজিরপুর এলাকা থেকে ওই ছাত্রলীগ নেতা ও তার এক বন্ধুকে এক হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

গ্রেফতার দুজন হলেন পটিয়া পৌরসভা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক গাজী আতিকুল ইসলাম আলভী (২২) ও তার বন্ধু আশরাফুল ইসলাম শাওন (২২)।

পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘আলভী তার আরও তিন বন্ধু বা সহযোগীসহ ইয়াবা নিয়ে বিক্রির অপেক্ষায় ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে যাবার পর তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে আলভী ও শাওনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে পালিয়ে যাওয়া নাঈম ও ফাহিমের নাম পাওয়া গেছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

এ ঘটনায় পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. ছৈয়দ আসাদুজ্জামান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে দুজনকে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ পরিদর্শক রাশেদুল জানিয়েছেন।

এদিকে সন্ধ্যায় দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দীন ও সাধারণ সম্পাদক মো. আবু তাহের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শৃঙ্খলা পরিপন্থী ও সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকায় আলভীকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাকে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে সুপারিশ করা হয়েছে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...