প্রকাশিত: ১৪/০৩/২০১৭ ৯:২১ পিএম

নিউজ ডেস্ক::
জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় পুলিশ সুপার ‍নুরে আলম মিনা বলেছেন, ‘অতি সম্প্রতি ইয়াবার বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমরা বাইনেমে একটা তালিকা পেয়েছি। এতে ইয়াবা নিয়ে চার-পাঁচ ধরণের তালিকা আছে।যেমন-কারা ইয়াবা ব্যবসা করছে, কারা গ্রহণ করছে, কারা বহন করছে, কারা পৃষ্ঠপোষকতা করছে তাদের নাম রয়েছে। চট্টগ্রামের এক-দুটি উপজেলা ছাড়া বাকি উপজেলাগুলোর নাম আছে। সেই তালিকায় অনেক বর্তমান ও সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও পৌর কাউন্সিলরের নাম রয়েছে।তারা হয় ইয়াবা ব্যবসা করেন, না হয় এর পৃষ্ঠপোষকতা করেন।’

মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক মো. সামসুল আরেফিনের সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়রসহ বিভিন্ন পর্ষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নুরে আলম মিনা বলেন, সবচেয়ে বেশি ইয়াবা আসছে বাঁশখালী, সাতকানিয়া, আনোয়ারা, লোহাগাড়াসহ কয়েকটি উপজেলা দিয়ে। এর মধ্যে আনোয়ারায় নদীপথে আসছে।ইয়াবা ব্যবসায়ীদের ধরাটা খুব টাফ। তাই এটি প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, ‘টেকনাফ থেকে সেন্টমার্টিন পর্যন্ত নাফ নদীতে জেলেদের মাছ ধরা বন্ধ করতে পারলে ইয়াবা আসা প্রায় বন্ধ হয়ে যাবে। এসব জেলেদের মাধ্যমেই বেশিরভাগ ইয়াবা মায়ানমার থেকে বাংলাদেশে ঢুকে। তাদের যদি ওই এলাকায় মাছ ধরা বন্ধ করে বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম ও পশ্চিম দিকে মাছ ধরতে বলা হয় তাহলে ইয়াবা আর আসবে না।’
‘মাংসের দাম বাড়ায় গরু চুরি বেড়েছে’:
সভায় জেলার বিভিন্ন উপজেলায় সম্প্রতি গরু চুরি বাড়ার বিষয়েও আলোচনা হয়। বিভিন্ন উপজেলার চেয়ারম্যান ও পৌরসভা মেয়ররা বক্তব্যে তাদের এলাকায় গরু চুরির বিষয়টি তুলে ধরেন।
পরে বক্তব্য দিতে গিয়ে পুলিশ সুপার বলেন, ‘বৃটিশ আমল থেকেই গরিবরা গরুকে নিজের পরিবারের সদস্য মনে করে আসছে। ইদানিং চন্দনাইশ, হাটহাজারীতে গরু চুরির ঘটনা বেড়েছে। বিভিন্ন সড়কে গরু আনার সময় ডাকাতির ঘটনা ঘটছে। আর ইটভাটা ও সড়কে যারা কাজ করছে তারা প্রটেকশন দিচ্ছে। গরুর মাংসের দাম বেড়ে যাওয়ার পর থেকে গরু চুরির ঘটনাও বেড়েছে।’
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন সভায় বিভিন্নজনের বক্তব্যে উঠে আসা সমস্যাগুলোর সমাধানে উদ্যোগ নেওয়ার কথা জানান।
–

পাঠকের মতামত

১৯৭ কোটি টাকার নিরাপত্তা প্রকল্প অকার্যকর, ঝুঁকিতে ৩৩ রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা জোরদারে প্রায় ১৯৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণ ...

‘আর পারলাম না জানোয়ারের বাচ্চার সঙ্গে’— ফেসবুকে পোস্টের পর কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘আর পারলাম না জানোয়ারের বাচ্চার সঙ্গে’ লিখে স্ট্যাটাস দেওয়ার পাঁচ ঘণ্টার ...

রোহিঙ্গা শিবিরের মাটিতে মিলেছে মাইক্রোপ্লাস্টিক কণা, কেজিতে গড়ে ১০৪টি!

বাংলাদেশের কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরের মাটিতে মাইক্রোপ্লাস্টিক দূষণের মাত্রা ও পরিবেশগত ঝুঁকি নিয়ে গবেষণা করেছেন ...