ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০/০১/২০২৫ ১১:২১ এএম , আপডেট: ১০/০১/২০২৫ ১১:২২ এএম

মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট ব্যাংকে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৮ জানুয়ারি) দিবাগত রাতের কোনো একসময় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) মুজিবনগর থানা পুলিশের অফিসার ইনচার্জ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এজেন্ট ব্যাংকের শাখা ব্যবস্থাপক আব্দুল গাফফার বলেন, আজ বৃহস্পতিবার সকালে ব্যাংকের পিয়ন হাসিবুল ইসলাম ব্যাংক খুলে সিন্দুক ভাঙার বিষয়টি দেখতে পান। আমাকে ফোন দিলে আমি দ্রুত ব্যাংকে আসি এবং দেখি ব্যাংকের পেছনের জানালার গ্রিল কাটা, ভোল্ট রুমের তালা কাটা এবং ভোল্টের ভেতরে রাখা সিন্দুক ভাঙা। বুধবার হিসাব শেষে রেখে যাওয়া ৬ লাখ ৩৩ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। আমি বিষয়টি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং পুলিশকে অবহিত করি।

এ বিষয়ে মুজিবনগর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, চুরির বিষয়ে খবর পেয়ে আমরা এজেন্ট ব্যাংকে গিয়েছিলাম। প্রাথমিক তদন্তে আমরা দেখতে পেয়েছি ব্যাংকের পেছনের জানালার গ্রিল কাটা, ব্যাংকের ভোল্টের দরজা কাটা এবং ভোল্টের ভেতরে রাখা সিন্দুকটি ভাঙা।

তিনি আরও বলেন, ব্যাংকের ম্যানেজারের দাবি ভল্টে ৬ লাখ ৩৩ হাজারের কিছু বেশি টাকা ছিল। বিষয়টি আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করলে মেহেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল করিম এবং জেলা গোয়েন্দা শাখার ওসি গোপাল চন্দ্র ঘটনাস্থল পরিদর্শন করেন। ব্যাংকে চুরির ঘটনা উদঘাটনের জন্য তদন্ত অব্যাহত রয়েছে। এ বিষয়ে শাখার ম্যানেজার একটি মামলা দায়ের করার প্রস্ততি নিচ্ছেন।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...