প্রকাশিত: ২০/০৭/২০২২ ৭:২৮ পিএম

ইমাম খাইর::
কক্সবাজারের ইনানী সৈকতে মাসহ স্বজনের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ পর্যটক ছেলে আবদুল্লাহ (১৬) এর লাশ পাওয়া গেছে।

বুধবার (২০ জুলাই) সন্ধ্যা ৬ টার দিকে ভেসে আসা লাশটি ডেইলপাড়া থেকে উদ্ধার করা হয়।

এ সময় ট্যুরিস্ট পুলিশ, লাইফগার্ড ও বিচকর্মি উপস্থিত ছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম।

তিনি বলেন, সকাল ১১ টার দিকে বে-ওয়াচ ও সী-পার্ল বীচ রিসোর্ট এন্ড স্পার মাঝামাঝি স্থানে আবদুল্লাহ, তার মা ও স্বজনরা একসাথে গোসলে নামে। গোসল সেরে সবাই উঠে গেলেও আবদুল্লাহ নিখোঁজ হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে ট্যুরিস্ট পুলিশের একটি টিম।

ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও সী-সেইফের সদস্যরা ঘটনাস্থলে হাজির। তারাও উদ্ধার তৎপরতা শুরু করে।

নৌ-বাহিনীর একটি টিমও উদ্ধার তৎপরতায় অংশ নেয়। প্রায় ৭ ঘণ্টা পর আবদুল্লাহর মৃতদেহ পাওয়া যায়।

আবদুল্লাহ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল থেকে এবার এস.এস.সি পরীক্ষার্থী। পিতা কর্নেল শহিদ সামরিক বাহিনীর ডাক্তার। বাসা মহাখালী ডিওএইচএস। তারা সী-পার্ল বীচ রিসোর্টের অতিথি ছিলেন।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...