প্রকাশিত: ০১/০৯/২০১৬ ৭:৪৩ এএম

শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি::
নাইক্ষ্যংছড়ির বাইশারীতে  ১৪ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। গত বুধবার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নেরপেঠান আলী পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।   উপজেলা প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ৩১ আগষ্ট (বুধবার) ইউনিয়নের পেঠান আলী পাড়ার গ্রামের আব্দু নবীর কন্যা হামিদা বেগমের সঙ্গে একই গ্রামের বাসিন্দা ছালেহ আহমদ মিজ্জির ছেলে নুরুল হাকিম এর বিবাহ হওয়ার দিন ধার্য্য করা হয়।ওই দিন সকালে মেয়ের বাড়িতে বিয়ের সব ধরনের আয়োজনও করা হয়। দুপুরে যথারীতি আয়োজনের প্রস্তুতির খবর স্থানীয় এক মহিলা মেম্বারের কাছে মোবাইল ফোন আসলে তা সরাসরি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করন। নির্বাহী কর্মকর্তা বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই আবু মুছাকে তদন্ত সাপেক্ষে বাল্য বিবাহ বন্ধ করার নিদের্শ দিলে তদন্ত ইনচার্জ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করে দেয়। ফলে বিয়ের আয়োজন পন্ড হয়ে যায়। বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আবু মুসা সত্যতা নিশ্চিত করে বলেন, ইউএনও’র নির্দেশে উক্ত বাল্য বিবাহ বন্ধ করে দেওয়া হয়।

নির্বাহী কর্মকর্তা এএসএম শাহেদুল ইসলাম বলেন, উভয় পক্ষ ওই কিশোরীর বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে স্থগিত রাখতে রাজি হয়েছে।

উল্লেখ্য,২০১৫ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ডি.আর তালিকা অনুযায়ী কনে হামিদা বেগমের জন্ম তারিখ ১১ ফেব্রুয়ারী ২০০২ইং।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer