ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬/০৪/২০২৫ ৩:৪৪ পিএম

গাজায় ইসরাইলের অব্যাহত হামলায় আহত এক হাজার ফিলিস্তিনিকে চিকিৎসার জন্য বাংলাদেশে আনা হবে। বাংলাদেশের স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আল মারকাজুল ইসলামীর উদ্যোগে তাদের এ দেশে এনে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান ও পুনর্বাসন করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির তথ্য বিভাগের তথ্যপ্রযুক্তি কর্মকর্তা নাজমুল হাসান। মঙ্গলবার (১৫ এপ্রিল) তিনি এই তথ্য নিশ্চিত করেন।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আগামী দু-এক দিনের মধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে আবেদন জমা দেওয়া হবে। এছাড়া স্বাস্থ্য উপদেষ্টা ও স্বাস্থ্য অধিদফতর এবং ফিলিস্তিন দূতাবাসেও চিঠি দিয়ে যোগাযোগ করা হবে।

তিনি বলেন, প্রধান উপদেষ্টার দফতর থেকে অনুমতি দিলে আগামী মাসের প্রথম সপ্তাহে আহতদের নিয়ে আসার উদ্যোগ নেওয়া হবে। এক্ষেত্রে ফিলিস্তিনের গর্ভবতী মা, আহত শিশু, বয়স্ক এবং যাদের দীর্ঘমেয়াদে চিকিৎসা দরকার তাদের আনতে প্রাধান্য দেওয়া হবে। যেসব আহত নিজে থেকে চলাফেরা করতে অক্ষম তাদের সহায়তায় একজন অ্যাটেনডেন্ট আনার সুযোগ দেওয়া হতে পারে।

তিনি আরও বলেন, এ বিষয়ে বেসরকারি শমরিতা হাসপাতালের পরিচালক ও আল মারকাজুল ইসলামীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা ডা. এবিএম হারুনের সঙ্গে একটি বৈঠক হয়েছে। তিনি জানিয়েছেন, এক হাজার রোগীর মধ্যে ৫০০ জনকে পান্থপথের শমরিতা হাসপাতালে এবং বাকিদের তার পরিচালিত অন্যান্য হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে। পাশাপাশি মোহাম্মদপুরের বাবর রোডের আল মারকাজুল হাসপাতাল ও অন্যান্য শাখা হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে। এছাড়া জাতীয় অর্থোপেকিডস ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) পরিচালকের সঙ্গে কথা হয়েছে।

তিনি জানিয়েছেন, ফিলিস্তিনি আহতরা বাংলাদেশে চিকিৎসা নিতে এলে পঙ্গু হাসপাতালের একটি ইউনিট তাদের জন্য ছেড়ে দেওয়া হবে। আল মারকাজুল ইসলামীর অর্থায়ন ও নিজস্ব চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হবে।

বাংলাভিশনের গুগল নিউজ ফলো করতে ক্লিক করুন
চিকিৎসা ব্যয়ের বিষয়ে তিনি বলেন, মানবিক দিক বিবেচনায় আল মারকাজুল ইসলামী সব ব্যয় বহন করবে। তাছাড়া অন্যান্য হাসপাতালের পক্ষ থেকে যে সেবা দেওয়া হবে এবং তাদের নূন্যতম যে খরচ, সেটা যদি তারা চায় সেটাও বহন করবে আল মারকাজুল ইসলামী।

তিনি আরও বলেন, আল্লাহর অশেষ রহমত এবং সরকারের সার্বিক সহযোগিতায় এ মানবিক উদ্যোগ সফল হবে ইনশাআল্লাহ। আহত ফিলিস্তিনি নাগরিকদের যথাযথ চিকিৎসা, প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হবে। পরবর্তীতে তারা সুস্থ হয়ে স্বজনদের কাছে ফিরে যেতে পারবেন- সেই লক্ষ্যে তাদের নিজ দেশে ফিরিয়ে দেওয়ার প্রস্তুতিও নেওয়া হবে।

পাঠকের মতামত

মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ১২

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনে গৃহযুদ্ধের কারণে বাস্তুচ্যুত হওয়া মানুষের এক আশ্রয় শিবিরে বিমান হামলা চালিয়েছে ...

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক, ২২৫০ কেজি মাছ জব্দ

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন দক্ষিণ সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জেলেকে ...

রোহিঙ্গা গণহত্যা: আন্তর্জাতিক বিচার আদালতে মামলার রায় ১৯ নভেম্বর

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা ঐতিহাসিক মামলার রায় ঘোষণা ...

হিন্দু নারীকে বিয়ে করলেন জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ নিধি রাজদান নামে এক হিন্দু নারী সাংবাদিককে ...

আরসার আতঙ্কে বাংলাদেশ সীমান্তের ২০ গ্রাম সরাতে চায় আরাকান আর্মি

মিয়ানমারের জান্তা বাহিনীর হাত থেকে রাখাইন রাজ্যের হাতছাড়া হওয়া অঞ্চলগুলো পুনরুদ্ধারে সেনাবাহিনীর নতুন করে শুরু ...