প্রকাশিত: ১৪/০৮/২০১৮ ১০:০৭ পিএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:২৩ পিএম

ডেস্ক নিউজ – খুলনায় আবারও ইয়াবাসহ এক পুলিশ কনস্টেবলকে আটক করা হয়েছে। এ সময় তার দুই সহযোগীকেও আটক করা হয়।

মঙ্গলবার (১৪৭ আগস্ট) রাতে শহরের একটি আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- সাতক্ষীরা সদর থানাধীন ফিংড়ী এলাকার পবিত্র রায়ের ছেলে কনস্টেবল প্রীতম রায়, খুলনার ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুরের প্রভাত মন্ডলের ছেলেসুমন মন্ডল এবং দাকোপ উপজেলার বাজুয়া গ্রামের প্রভাত রায়ের ছেলে শাওন রায়।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তেতে অভিযান চালিয়ে রাতে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সের কনেস্টবল প্রীতম রায় এবং তার দুই সহযোগীকে শহরের মিডনাইট আবাসিক হোটেল থেকে আটক করা হয়েছে। এসময় তাদের প্রত্যেকের কেছে তিন পিস করে ইয়াবা উদ্ধার করা হয়।

ইয়াবা উদ্ধারের ঘটনায় খুলনা সদর থানায় মামলা হয়েছে বলে জানান ওসি।

এর আগে শনিবার (১১ আগস্ট) দুপুরে মহানগরীর খালিশপুর থানার আইজ্যার মোড় এলাকা থেকে ইয়াবা ও ফেনসিডিলসহ পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) ও কনস্টেবলসহ ৫ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১ হাজার ৫০ পিস ইয়াবা ও ৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...