প্রকাশিত: ২১/০৯/২০২০ ৭:৫০ পিএম

কক্সবাজার প্রতিনিধি:;
কক্সবাজারে শহরে অত্যাধুনিকমানের থাই চিকেন ও ফ্রাইড চিকেনসহ হরেকরকম খাবারের আধুনিকতার ছোঁয়া নিয়ে যাত্রা শুরু করলো অভিজাত এনসি স্পাইচি। ২১ সেপ্টেম্বর (সোমবার) বিকেল ৫ টায় শহরের কৃষি রোডস্থ আপণ টাওয়ারের দ্বিতীয় তলায় আধুনিক মানের এই খাবার বিতানের শুভ উদ্বোধন করেন দৈনিক আপণ কণ্ঠের সম্পাদক মোহাম্মদ হোসেন বিএ।
এ সময় অতিথিরা বলেন, এত ভালো মানের একটি খাবার বিতান চালুর উদ্যোগটি অবশ্যই প্রশংসনীয়। গ্রাহক সন্তুষ্টি অর্জন করতে গেলে খাবারের মান এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। মানুষ যাতে সহনশীল দামে ভালো মানের খাবারের স্বাদ গ্রহণ করতে পারে সে দিকটাই সবাইকে লক্ষ্য রাখতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, কক্সবাজার পৌরসভার কাউন্সিলর মিজানুর রহমান, ব্যারিস্টার আবুল আলা ছিদ্দিকী,
জেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মঈন উদ্দিন, নুনিয়াছড়ার বিশিষ্ট সমাজসেবক মো: খালেক, নবী হোসেন ও মাহমুদুল করিম সুজন প্রমুখ।
‘এনসি স্পাইচি’ এর মালিক তরুণ উদ্যোক্তা জেলা ছাত্রসেনার সাধারণ সম্পাদক নুরুল আবছার ইমন ও তরুণ সংগঠক উদ্যোক্তা সাজেদুল করিম ছোটন সকলকে আহ্বান জানিয়ে বলেন- ‘এখানে স্বল্প মূল্যে ও পরিচ্ছন্ন পরিবেশে বিভিন্ন ধরনের খাবার পরিবেশন করা হবে।’
উল্লেখ্য-এনসি স্পাইচি শহরের নুনিয়াছড়ার নামে প্রতিষ্ঠানের নাম রাখা হয়েছে।

পাঠকের মতামত

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...

অতিরিক্ত বোঝাইয়ে দুর্ঘটনার শঙ্কা, বনভূমিতে বাঁশ মজুতের অভিযোগউখিয়ার সড়কে ফের বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ট্রাকে নির্ধারিত ...
Single Page Footer