ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৬/০৩/২০২৫ ১০:৫৪ এএম

কক্সবাজারে টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের অদূরবর্তী সাগরে মাছ ধরার সময় ছয়টি ট্রলারসহ বাংলাদেশি ৫৬ জেলেকে আটক করে ধরে নিয়ে যাওয়ার ১০ ঘণ্টা পর ফেরত দিল মিয়ানমারের নৌবাহিনী।

গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান।

ধরে নিয়ে নিয়ে যাওয়া ৬টি ট্রলারের মালিকরা হলেন টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ এলাকার মো. বশির আহমদ, মো. আমিন, নুরুল আমিন, আব্দুর রহিম, মো. শফিক। এদের মধ্যে মো. শফিকের মালিকাধীন ২টি ট্রলার রয়েছে।

ভুক্তভোগী ট্রলার মালিকদের বরাতে লে. কর্নেল আশিকুর রহমান বলেন, ‘সকালে টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের অদূরবর্তী দক্ষিণ-পশ্চিম সাগরে বাংলাদেশি জেলেদের কিছু ট্রলার মাছ ধরছিল। এগুলোর মধ্যে ৬টি ট্রলার মাছ ধরার এক পর্যায়ে সাগরে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়ে। এতে মিয়ানমার নৌবাহিনী এসব ট্রলারের জেলেদের ধরে নিয়ে যায়।’

বিজিবির এ কর্মকর্তা বলেন, ‘সাগরে মাছ ধরার এক পর্যায়ে মিয়ানমার জলসীমার অভ্যন্তরে ঢুকে পড়ায় দেশটির নৌবাহিনীর সদস্যরা এসব জেলেদের ধরে নিয়ে গিয়েছিল। পরে ট্রলারগুলোতে থাকা মাছ, জাল ও খাদ্যদ্রব্য ছিনিয়ে নেওয়ার পর রাত সাড়ে ১০টার দিকে ছেড়ে দিয়েছে।’

রাতে ছেড়ে দেওয়ার পর ধরে নিয়ে যাওয়া জেলেরা স্ব স্ব বাড়িতে ফিরেছেন বলে জানান লে. কর্নেল আশিকুর রহমান

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...