ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১/১১/২০২৩ ৭:৫২ এএম

আজ মঙ্গলবার (২১ নভেম্বর) থেকে ঢাকা-কক্সবাজার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছেনা। রেল কর্তৃপক্ষ জানাচ্ছে, প্রস্তুতি শেষ না হওয়ায় এখনই সেই টিকিট বিক্রি সম্ভব হচ্ছে না।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসিরউদ্দিন চৌধুরী বলেন, ঢাকা-কক্সবাজার রুটের জন্য ট্রেনের টিকিট বিক্রি শুরু হওয়ার কথা ছিল আগামীকাল মঙ্গলবার থেকে। কিন্তু আমাদের প্রস্তুতি এখনো কিছুটা বাকি আছে। ফলে কাল থেকে টিকিট বিক্রি করা যাচ্ছে না। খুব শিগগিরই টিকিট বিক্রি শুরু হবে।

রেলওয়ে সূত্র জানিয়েছে, ঢাকা-কক্সবাজার রুটে শোভন চেয়ার (নন-এসি সিট) শ্রেণিতে প্রতিটি সিটের ভাড়া ৫০০ টাকা ও এবং স্নিগ্ধা (এসি সিট) শ্রেণিতে প্রতিটি সিটের ভাড়া ৯৬১ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া প্রথম শ্রেণি চেয়ার ৬৭০ টাকা, প্রথম শ্রেণির বার্থ/সিট ১১৫০ টাকা এবং এসি বার্থের টিকিটের দাম জনপ্রতি ১৭২৫ টাকা।

পাঠকের মতামত

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...