ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৭/০৭/২০২৩ ১০:৫৭ এএম

এক দফার আন্দোলনের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলো। এ লক্ষ্যে চলছে দফায় দফায় বৈঠক। লক্ষ্য ও কর্মসূচি ও দিনক্ষণ ঠিক করতেই যেসব দল যুগপৎ আন্দোলনে আছে তাদের সাথে আলোচনা করছেন নেতারা।

নেতারা জানান, চলতি মাসেই যৌথ আন্দোলনের সূচনা করতে চায় বিরোধী দলগুলো। যদিও কিছু বিষয় নিয়ে দলগুলোর মধ্যে মতনৈক্য আছে। তারা মনে করছেন আলোচনার মাধ্যমে বিষয়গুলো দ্রুতই সুরাহা হবে। এই মুহূর্তে লক্ষ্য ঠিক করে কর্মসূচি দিতে হবে। কারণ হাতে সময় একেবারেই নাই। এক দফা ঘোষণার পর সরকার বিরোধীদের আন্দোলনে বাধা দিলে দলটির করণীয় কি হবে তারও আলোচনা হচ্ছে এসব বৈঠকে। অতীতের নানা অভিজ্ঞতার আলোকে এবারের আন্দোলনের ছক অত্যন্ত গোপনীয়তার সঙ্গে করছে বিএনপি।

এক দফার চূড়ান্ত প্রস্তুতি হিসেবে বৃহস্পতিবার (৬ জুলাই) জাতীয়তাবাদী সমমনা জোটের লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠক করেছে বিএনপি। আজ শুক্রবার বিকালে ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক করবেন দলটির শীর্ষ নেতারা। আগামী কয়েকদিনে গণতন্ত্র মঞ্চ, এলডিপিসহ সমমনা দলগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এসব বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ লিয়াজোঁ কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।

সূত্র জানায়, সমমনাদের পাশাপাশি অনির্ধারিতভাবে আরও কয়েকটি দলের নেতাদের সঙ্গেও বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিএনপি’র স্থায়ী কমিটির একজন সদস্য জানান, বিএনপি এক দফার আন্দোলন ঘোষণার জন্য প্রস্তুত। বারবার সমমনা দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করে সামনের দিকে অগ্রসর হচ্ছে। কয়েকদিনের মধ্যেই এক দফা ঘোষণা হবে। এজন্য সিরিজ বৈঠক চলছে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে জামায়াত সক্রিয়ভাবে রাজনীতি করছে। কর্মসূচি পালন করছে। তারা কি করবে তাদের বিষয়। তবে সামনে আরও অনেক দল এক দফার আন্দোলনে শরিক হবে। সুত্র: বাংলাভিশন

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...