প্রকাশিত: ১৯/০৫/২০১৭ ৮:২৮ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:০০ পিএম

নিউজ ডেস্ক :

আগামী আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসা অস্ট্রেলিয় ক্রিকেট দলকে সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা দেয়া হবে বলে আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে জানানো। সম্প্রতি বিশ্বব্যাপী জঙ্গী গোষ্ঠীর হামলা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী বরাত দিয়ে এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
নিজামুদ্দিন চৌধুরী বলেন, ‘সফরকারী দলের জন্য রাষ্ট্রপ্রধানদের সমতুল্য নিরাপত্তা বিধান করা হবে। গত বছর সফরকারী ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের জন্য আমরা যে মাপের নিরাপত্তা বিধান করেছিলাম একই ধরনের নিরাপত্তা দেয়ার নিশ্চয়তা অস্ট্রেলীয়দের দিয়েছি। এর বাইরে তাদের যদি আরো কোন চাহিদা থাকে তা পূরণ করতেও আমরা প্রস্তুত।’
অসি দলের বাংলাদেশ সফরকালে নিরাপত্তার বিষয় নিয়ে অস্ট্রেলিয়ার প্রধান নিরাপত্তা কর্মকর্তা শেন ক্যারলের ঢাকা সফর প্রসঙ্গে তিনি কথা বলেন। বাংলাদেশ সফরকালে দুটি টেস্ট ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ান জাতীয় ক্রিকেট দল।

পাঠকের মতামত

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: 'নিজেদের চরকায় তেল দিন'

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: ‘নিজেদের চরকায় তেল দিন’

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমার জুনিয়রের মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা বৃদ্ধি পায়। ব্রাজিলিয়ান ...

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে

ফিফা বিশ্বকাপ ২০২৬- এর শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও দাপট দেখিয়েছে নতুন চ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টসেরা ...

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ফুটবল মাঠে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি মানবিকতার গড়েছে নরওয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রির ...

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই নতুন ইতিহাস গড়লেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের সেমিফাইনালে ...
Single Page Footer