প্রকাশিত: ০৬/০৭/২০১৭ ১০:০৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:১২ পিএম
ঘুনধুমে নিহত ছেমন খাতুনের মেয়ে ছমুদা খাতুনের হাতে নগদ টাকা তুলে দিচ্ছেন

শফিক আজাদ,উখিয়া নিউজ ডটকম::

ঘুনধুমে নিহত ছেমন খাতুনের মেয়ে ছমুদা খাতুনের হাতে নগদ টাকা তুলে দিচ্ছেন

উখিয়ার পার্শ্ববর্তী ঘুমধুম ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আজুখাইয়া ফকিরপাড়া এলাকায় বুধবার পাহাড় ধ্বসে নিহত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা এবং দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একে জাহাঙ্গীর আজিজের সভাপতিত্বে বৃহস্পতিবার বিকেলে ৪টায় ফকির পাড়ায় অনুষ্ঠিত ত্রাণ বিতরনোত্তর সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন অরপিকল্পিত পাহাড় এবং গাছ কাটার কারনে পাহাড় ভারসাম্য হারিয়ে পাহাড় ধ্বসের ঘটনা ঘটছে। এ ক্ষেত্রে আপনারা যারা পাহাড়ে বসবাস করেন তাদেরকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন ইটভাটায় গাছ কেটে জ্বালানী ব্যবহার করার জন্যে পাহাড় আজ ন্যাড়া। একটু বৃষ্টি হলেই পাহাড় ধ্বসের মতো দুর্ঘটনা পতিত হন সাধারণ পরিবার। তিনি আরো বলেন যেকোন দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাড়ানোর জন্য স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও আওয়ামীলীগের নেতৃবৃন্দদের নির্দেশ দেন। এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বান্দরবান জেলা প্রশাসক দীলিপ কুমার বণিক, বান্দরবান জেলা পু্লিশ সুপার সনজিত কুমার রায়, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সরওয়ার কামাল, পার্বত্য বান্দরবান জেলা পরিষদের সদস্য শফিকুর রহমান, লক্ষীপদ দাশ, মাষ্টার ক্যউচিন চাক, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, ধর্ম বিষয়ক সম্পাদক খাইরুল বশর, নাইক্ষ্যছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আবু তাহের কোম্পানী, উপজেলা আওয়ামীলীগের সদস্য সচিব মোঃ ইমরাম মেম্বার, ঘুমধুম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খালেদ সরওয়ার হারেচ প্রমূখ। পরে প্রতিমন্ত্রী পাহাড় ধ্বসে নিহত ছেমন খাতুন(৫৫) এর ২ সন্তান ছেলে নুরুল আলম ও মেয়ে ছমুদা খাতুনের হাতে নগদ ৪০হাজার টাকা অর্থ সহায়তা তুলে দেন। এছাড়াও ক্ষতিগ্রস্থ ২শতাধিক পরিবারে মাঝে ৩০কেজি চাল বিতরণ করেন মন্ত্রী। আজুখাইয়া ত্রাণ বিতরণ শেষ করে প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি ঘুমধুম ইউনিয়নের তুমব্রু, বেতবুনিয়া, জলপাইতলি, কোনারপাড়া এলাকা পরির্দশন করে প্রবল বর্ষনে প্লাবিত ক্ষতিগ্রস্থদের কথা বলে তাদের দুর্ভোগের খবরা খবর নেন।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer